করুণ সন্ধ্যার ঘ্রাণ

বৈজ্ঞানিক কল্পকাহিনী (সেপ্টেম্বর ২০১৪)

প্রজ্ঞা মৌসুমী
  • ২০
  • ৬
  • ৭৬
অনেক অনেক স্ক্যানঈগলের কালে
ঠাকুমার ঝুলি নয়, দুর্বার ডালে
ঘ্রাণ তুলে বিজ্ঞানের ভুত, উড়ন্ত সসার
সময়ের আশ্চর্য অভিসার...
কবেকার সেই বিলুপ্ত ভূতফুল,
পৃথিবীর তীব্রতম চালতার ফুল
আহা...নটেবৃক্ষের গোড়ায় ক্রমাগত এলিয়েন!
কৃত্রিম বুদ্ধিমত্তার এই নিবেদিত কালে, উদ্ভাবনে
এইসব উজ্জীবনে
এইসব উজ্জীবনেও পান-ঠোঁটের রূপকথা খুঁজি
খুঁজে ফিরি- হাতপাখা, ভূত পোকা, কী করুণ প্রেতাত্না
আহা, অতীতবিধুরতা...
সন্ধ্যার ঘ্রাণ ঝরে...
এইসব রোবটিক সভ্যতায়, সোনালী আক্রমণেও
থেমে আছে শৈশবিক ভ্রমণ
থেমে আছে আমাদের আকুল ভ্রমণ...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # অনেক অনেক সুন্দর কবিতা ।।
তানি হক Ai sob robotik sobvotay amra jeno sob kichuo i hariye felchi. Apu apnake osongkhyo dhonnobad janai kobotar jonno.
biplobi biplob অপূর্ব কবিতা এবং কবির অনুভূতি
এই মেঘ এই রোদ্দুর খুবই সুন্দর হয়েছে । শুভকামনা
আলমগীর সরকার লিটন এক ছন্দময় কবিতা ছূঁয়া লেগে গেল শুভেচ্ছা জানাই
প্রজ্ঞা মৌসুমী সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
মালেক জোমাদ্দার ঠাকুমার ঝুলি নয়, দুর্বার ডালে ..................। বাহ!!! দুর্বার ডালে ভোটিং বন্ধ থাকলে ভোট দিবো কিভাবে।। শুভকামনা আপু।
মিলন বনিক ঘ্রাণ তুলে বিজ্ঞানের ভুত, উড়ন্ত সসার সময়ের আশ্চর্য অভিসার... চমত্কার...খুব ভালো লাগলো...
সাদিয়া সুলতানা কঠিন শব্দবানে কল্পকথা বেশ লাগল। ভাল থাকুন।
F.I. JEWEL N/A # অসাধারন আবেগময় একটি কবিতা । অনেক সুন্দর ।।

১০ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী