প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বর্ষায় একলা একা
বৃষ্টি (আগষ্ট ২০১২)
আবু ওয়াফা মোঃ মুফতি
৩০
১
৪৭
বর্ষায় রিমঝিম ঝরে বৃষ্টি অঝোর ধারায়,
একলা একা মন কোথায় যেন হারিয়ে যায়|
বৃষ্টি দোলে হাওয়ার দোলায় নিবিড় সখ্যতায়,
গ্রিলের ফাঁক গলিয়ে দৃষ্টি দিগন্তে থমকে যায়|
ইচ্ছে করে ছাদে উঠে কাক ভেজা ভিজি,
পিছু টেনে শরীর বলে পাগল হলে বুঝি!
তনু-মনের টানাপোড়নে অস্থির হয় চিত্ত,
নজরুল রবি'র ছন্দ-গীতে সুর ও সৃষ্টির ঐকতানে
টুপটাপ বৃষ্টিতে মিলে একাকী প্রশান্তি অনন্ত|
বৃষ্টির গন্ধে অজানা আনন্দে ক্ষুধা দেয় মাথাচাড়া,
উদর বলে খাবনা কিছুই ভুনা খিছুড়ি ছাড়া|
চাল-ডাল উনুনে চড়িয়ে গা এলিয়ে দোলনা চেয়ারে
সেতার শরোদ আর গীটারের ফিউশনে
চলে যায় আনমনা মন অন্য ভুবনে;
সম্বিত ফিরে পেয়ে দেখি সর্বনাশ, একি!
সাধের আহার পুড়ে হারিয়েছে বাহার, হায়রে!
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
সালেহ মাহমুদ
ভালো হয়েছে, তবে আরো ভালো করতে হবে। উপমা-উৎপ্রেক্ষা, শব্দ চয়নের ক্ষেত্রে আরো মনোযোগী হতে হবে। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
মূল্যবান পরামর্শের জন্য অনেক ধন্যবাদ, সালেহ ভাই|
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ আগস্ট, ২০১২
জসীম উদ্দীন মুহম্মদ
দারুণ !!!!!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
অনেক ধন্যবাদ, জসীম ভাই|
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ আগস্ট, ২০১২
Azaha Sultan
অপূর্ব...........
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
অনেক ধন্যবাদ, আযহা ভাই|
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ আগস্ট, ২০১২
গৌতমাশিস গুহ সরকার
নাগরিক কবি নগরের ছাপ.. ভালো
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
অনেক ধন্যবাদ, দাদা|
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ আগস্ট, ২০১২
রোদেলা শিশির (লাইজু মনি )
চাল ডালে খিচুরি ... বাহ ... !! কিন্তু উনুনে চড়িয়ে চেয়ারে গা এলিয়ে দিয়ে যে এলেন বড় ভাই ............ পুড়ে গেলে দোষটা কার দেবেন বলুন ??
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
আনমনা মন ছাড়া আর কাকে দেব?? - অনেক ধন্যবাদ আপনাকে|
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ আগস্ট, ২০১২
আহমেদ সাবের
"উদর বলে খাবনা কিছুই ভুনা খিছুড়ি ছাড়া|" - বর্ষার দিনে ভুনা খিছুড়ি ছাড়া কি চলে? খুব সুন্দর কবিতা আবু ওয়াফা ভাই।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
অনেক ধন্যবাদ, সাবের ভাই|
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ আগস্ট, ২০১২
জালাল উদ্দিন মুহম্মদ
বৃষ্টির গন্ধে অজানা আনন্দে ক্ষুধা দেয় মাথাচাড়া,/ উদর বলে খাবনা কিছুই ভুনা খিছুড়ি ছাড়া| ----------- // একেবারে বাস্তব কথা বলেছেন। ভাল লেগেছে। ধন্যবাদ মুফতি ভাই।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
অনেক ধন্যবাদ, জালাল ভাই|
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ আগস্ট, ২০১২
প্রশান্ত কুমার বিশ্বাস
কবিতাটি বেশ ভালো লাগলো।শুভ কামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
অনেক ধন্যবাদ!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ আগস্ট, ২০১২
ডা. মো. হুসাইন আলী
কবিতাটি পড়ে ভালো লাগলো।শুভ কামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
অনেক ধন্যবাদ|
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ আগস্ট, ২০১২
প্রিয়ম
ভালো অনেক ভালো ....................
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
অনেক ধন্যবাদ, ভাই প্রিয়ম|
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ আগস্ট, ২০১২
আরো মন্তব্য দেখুন (
৩০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৭ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা: ২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বাবা”
কবিতার বিষয়
"বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মে,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী