প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
এক পশলা বৃষ্টির জন্যে
বর্ষা (আগষ্ট ২০১১)
মিলন বনিক
১০
0
১০৯
জানি তোমার ঘাটে আসতে
আজ কিঞ্চিত বিলম্ব-ই হবে, সে কেবল,
এক পশলা বৃষ্টির জন্যে।
পা টিপে টিপে কত দূ্রতই আর আসা যায় বলো,
দীর্ঘক্ষণ প্রতীক্ষায় আমি, কিছুতেই থামছেনা বৃষ্টি।
বুঝি আজ অভিমান হয়েছে বড্ড বেশী।
পিছল রাস্তার দুধারে দুর্বাঘাস গুলো
লজ্জায় নুইয়ে পড়ছে যেন,
পথচারীর পদভারে নির্মমতায় যেন পিষ্ট।
অথচ একটু আগেও ছিল প্রতিটি দুর্বাডগায়
স্যাঁত সকালের শিশির বিন্দু।
অথচ গেল শীতে, প্রিয়ার দুচোখে দু'ফোটা অশ্রূ দেখেও
আমি বিন্দুমাত্র বিচলিত হইনি।
ভাবলাম এই চাঁদমুখে
এইতো শীতের শুভ্র উপহার,
দু\'ফোটা শিশির বিন্দু।
এই সময়ের বৃষ্টিটা বড্ড ব্যাথা দিচ্ছে,
কিছুতেই কাটছেনা প্রতীক্ষার নির্মম মূহুর্তগুলি।
অথচ সেদিনও চৈত্রের খররোদ্রে
প্রার্থনা করেছিলাম---, এক পশলা বৃষ্টির জন্যে,
যেন কৃষাণের রৌদ্র দগ্ধ শরীরে কিঞ্চিত শীতল অনূভূতি দেয়।
এই মূহূর্তে সেই কৃষকের যেন
এক পশলা বৃষ্টির বড় প্রয়োজন।
প্রার্থনা করেছিলাম- হে বৃষ্টি,
তৃষ্ণার্ত চাতকীটা দীর্ঘ প্রতীক্ষায়,
এক ফোটা বৃষ্টির জন্যে, কখন বৃষ্টি আসবে ?
আমারও প্রতীক্ষা, তবে বৃষ্টির জন্যে নয়,
প্রিয়ার স্নিগ্ধ কোমল হাসিটির জন্যে,
সিক্ত বসনে খোলা চুলে দাঁড়াবে পাশে,
তাও ঢের বিলম্ব, সে কেবল---
এক পশলা বৃষ্টির জন্যে।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শামীম আরা চৌধুরী
সুকান্তের হে সুর্য কবিতাটার আদলে লেখা । ভাল হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ আগস্ট, ২০১১
সোশাসি
শেষে অসাধরণ লাগলো চালিয়ে যান |
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ আগস্ট, ২০১১
আনিসুর রহমান মানিক
ভালো লাগলো /
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ আগস্ট, ২০১১
সূর্য N/A
ভালইতো হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ আগস্ট, ২০১১
প্রজাপতি মন
চমত্কার!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ আগস্ট, ২০১১
Salma Akther
খুব ভালো হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ আগস্ট, ২০১১
তৌহিদ উল্লাহ শাকিল N/A
পা টিপে টিপে কত দূ্রতই আর আসা যায় বলো, দীর্ঘক্ষণ প্রতীক্ষায় আমি, কিছুতেই থামছেনা বৃষ্টি। বুঝি আজ অভিমান হয়েছে বড্ড বেশী। // বেশ ভালো লেগেছে . শুভকামনা রইলো .
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ আগস্ট, ২০১১
M.A.HALIM
ভালো। শুভ কামনা রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ আগস্ট, ২০১১
Md. Akhteruzzaman N/A
আপনার কবিতাটি বেশ ভালো লাগলো|
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ আগস্ট, ২০১১
পন্ডিত মাহী
ভালো... সামনে আরো ভালো হবে আশা করি... বানানে সতর্ক হন...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ আগস্ট, ২০১১
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৭ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা: ১১৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী