প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ভালোবাসো না?
ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)
ঈশান আরেফিন
১২
৩
১৭০
সন্ধ্যার হালকা আলোর সাথে,
আমিও লুটাবো তোমার বিস্তৃত হাসিতে।
তোমার প্রতি পদক্ষেপে ধ্বনিত হব আমি।
তোমার কানে সোনায় গড়া দুল হব।
তাও বলবে, ভালোবাসো না?
নির্ঘুম আকাশের তারাদের সাথে,
আমিও নির্লজ্জ হয়ে দেখবো তোমায়।
তোমার চোখের জলের প্রতিটি ফোঁটা হব আমি।
তোমার পায়ে রুপোয় গড়া পায়েল হব।
তাও বলবে, ভালোবাসো না?
শীতল ভোরের হিম হাওয়াকে নিয়ে,
আমিও কাঁপাবো তোমার প্রতিটি অঙ্গ।
তোমার গানের প্রতিটি সুর গাইবো আমি।
তোমার গায়ে জড়িয়ে থাকা চাদর হব।
তাও বলবে,ভালোবাসো না?
মধ্যদুপুরের গনগনে সূর্যের সাথে,
আমিও ছড়াব তোমার ঘরের সব কোনায়।
তোমার আনন্দের প্রতিটি চিৎকার হব আমি।
তোমার হাতের লাল নীল চুড়ি হব।
তাও বলবে, ভালোবাসো না?
শান্ত বিকেলের বাহারি রংধনুকে নিয়ে,
আমিও রাঙাবো তোমার মনের জানালার কাঁচ।
তোমার মায়ায় মাতাল প্রেমিক হব আমি।
তোমার বুকের ভাঁজ ঢাকা ওড়না হব ।
তাও বলবে, ভালোবাসো না?
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
জালাল উদ্দিন মুহম্মদ
ভালবাসার ফুল-পরাগ ! দারুণ ---
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ দিন আগে
আলমগীর সরকার লিটন
কবিতা ভাল লাগল----------
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ দিন আগে
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
মোঃ মহিউদ্দীন সান্তু
খুব সুন্দর কবিতা। উপমা গুলো দারুন হয়েছে। শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ দিন আগে
দীপঙ্কর বেরা
সুন্দর । ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ দিন আগে
মাসুম বাদল
দারুণ কথামালা। কবিকে শুভেচ্ছা...!!!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ দিন আগে
মাহমুদুল হাসান ফেরদৌস
প্রতিটি পঙতিই মনে রাখার মতো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ দিন আগে
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ দিন আগে
ওয়াহিদ মামুন লাভলু
নির্ঘুম আকাশের তারাদের সাথে, আমিও নির্লজ্জ হয়ে দেখবো তোমায়। তোমার চোখের জলের প্রতিটি ফোঁটা হব আমি। তোমার পায়ে রুপোয় গড়া পায়েল হব। তাও বলবে, ভালোবাসো না? ভালবাসার অসাধারণ কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ দিন আগে
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ দিন আগে
এশরার লতিফ
দারুন সব উপমা, সুন্দর কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ দিন আগে
ওসমান সজীব
খুব আবেগী কবিতা দারুন
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ ঘণ্টা আগে
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
F.I. JEWEL N/A
# আবেগের আতিশয্যে দারুন ছন্দময় একটি কবিতা । বেশ ভালো ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ ফেব্রুয়ারী, ২০১৪
ঈশান আরেফিন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ ঘণ্টা আগে
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৫ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা: ১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী