প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
খুঁজে ফিরি
কষ্ট (জুন ২০১১)
বিপ্লব রয়
১৮
0
৩
এমনি করে এ যদি আড়াল হবে
তবে, কেন ডেকেছিলে মোরে কাছে
পূব গগনে উঠে গেনু চাঁদ
আজ কিছু নেই মোর পাশে.।
তুমি এসেছিলে হেথা শূন্য নয়ানে
এক নিশীথে নিরালায়,
দিয়েছিলে মালা পরায়ে মোরে
আপন মহিমায়।
কপোল চুমিয়া বলেছিলে প্রিয়
ভালবাসি.! ভালবাসি.!
সেই কথাটি বুকে নিয়ে আজো
স্বপ্নলোকে ভাসি।
তুমি চলে গেছ মোরে জানায়ে বিদায়
মোর কত কথা ছিল বাকি;
তোমার আশার আশায় আমি
আজো পথ চেয়ে থাকি,
কোন অজানায় চলেছ একেলা
কিছু ই তো যাওনি বলে
আজো তোমায় খুঁজে ফিরি আমি
রাত্রি নিঝুম হলে।
তোমার আসন রেখেছি পাতিয়া
আমার শূন্য ঘরে,
মনে মনে ভাবি-যদি আসো তুমি
করো আলোকিত মোরে!
আমি মেঘের সাথে শখ্য গড়েছি,
বলেছি ডেকে তাকে
বন্ধু.! এই লিপিখানি মোর প্রিয়তমার
দিও তুমি তার হাতে।
বলেছি আরো, যদি পার-বল তার কানে কানে
আজো তারে কত ভালবাসি
এই ব্যথাতুর প্রাণে.......!!
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মারুফ আমিন
আজ তারে ভালবাসি , ভালো লিখেছেন ............
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুন, ২০১১
sumon miah
আজ ভালোবাসি তারে ...... ভালবাসিই তারে , আজো তুমি আছো প্রিয় এই অন্তরে ।..............................। ভালো লাগলো ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ জুন, ২০১১
তৌহিদ উল্লাহ শাকিল N/A
ভালবাসার কষ্ট নিয়ে লেখা কবিতা এই সংখায় বেশি লক্ষ করলাম . ভালো লিখেছেন . আপনার জন্য শুভকামনা রইলো .
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ জুন, ২০১১
খোরশেদুল আলম
কষ্টের কবিতা ভালো হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ জুন, ২০১১
সূর্য N/A
ভাল লিখেছ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জুন, ২০১১
Muhammad Fazlul Amin Shohag
এমনি করে এ যদি আড়াল হবে তবে, কেন ডেকেছিলে মোরে কাছে পূব গগনে উঠে গেনু চাঁদ আজ কিছু নেই মোর পাশে.।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জুন, ২০১১
মামুন ম. আজিজ
ভালো হয়েছে কবিতা, গেনু মানে কি?
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ জুন, ২০১১
Md. Akhteruzzaman N/A
আরও ভালো করতে হবে....... লিখে যান|
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ জুন, ২০১১
বিপ্লব রয়
মাহমুদা..apnake অনেক ধন্যবাদ..
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ জুন, ২০১১
মাহমুদা আক্তার
অনেক অনেক ভালো লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ জুন, ২০১১
আরো মন্তব্য দেখুন (
১৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৪ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা: ৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী