মোলা মাছের চর্চরী আর ইলিশ মাছের ঝোল গরম ভাতের সাথে, মায়ের মিষ্টি হাতে সে কি অপূর্ব স্বাদ চিরদিনের যেমন মধুমাখা ‘মা’ বোল সরষে তেলে আলু ভর্তা কত না খেয়েছি মা সে দিন গুলি ভোলা কি যাবে? কভু না, কভু না স্কুল থেকে ফিরলে- মায়ের নরম আদরের পরশ আজও পাই মাগো তেমনি সজীব গেল কেটে কত বরষ (বর্ষ) বিনুনি দোলানো পিঠে হাত বোলা আনন্দেই পথ হত যে চলা গভীর রাতে দুঃস্বপ্নে জেগে উঠেছিনু যবে মায়ের শীতল বুকে মাথা রেখে নির্ভীক হয়েছি তবে- বৃষ্টিতে ভিজে অতি চুপিসারে যখনি আসতুম ঘরে বকুনি খেয়েও খিলখিল হাসি না পারতুম রাখিতে ধরে জ্বরের ঘোরে বিড়বিড় করে প্রলাপ বকিতাম মা সারারাত জেগে মাথা ধুইয়ে মা বলতেন ভাবিস না সন্ধ্যাবেলা পড়তে বসে ঝিমিয়ে পড়তাম কত হাঁক পাড়িত মা যে আমায় রান্নাঘর হতে শত এত আদর যতন ভালোবাসায় গঠন করিছ মোরে হাজার জনম ধরে- আসি যেন মাগো তোমারি কোলে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
প্রথম ১০/১৫টা লাইন পড়ে মনে হলো একটা গদ্য পড়ছি, কোন ভাবেই কবিতা মনে হয়নি, তবে তার পর থেকে কবিতার একটা রূপ পেয়েছে। যে আবেগটায় কবিতা লিখেছ, তারচেয়ে অলংকরণ এবং বাক্যগঠনে আরো বেশি মনযোগ প্রয়োজন ছিল। তোমার আরো ভালো ভালো লেখা পড়ার আশায় থাকব।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।