তুমিই বলো, তোমাকে কতটুকু ভালোবাসি? একটুকুও না! কিভাবে ভালোবাসবো? তোমাকে কিভাবে ভালোবাসলে তুমি খুশি হবে? আমার ভালোবাসার বোধ এতো নগন্য যে তা তোমাকে এতটুকু স্পর্শ করতে পারেনা। আমার সমস্ত অনুভূতি আর ভাবনারা তো তোমারই দখলে … তারপরও তোমাকে ভাবি, ভাবতে ভালো লাগে বলে। আমি একমুঠো রোদকে হাতে নিয়ে ভাবি, এইতো তুমি আমার হাতের মুঠোয়। আমি সেই মুঠো খুলতে ভয় পাই যদি তুমি হারিয়ে যাও। জানিনা, কোন্ গভীর বিশ্বাস আর অজানা ভরসায় আজও তোমাকে ভালোবেসে চলেছি আমি।
আমি খুব সহজেই থাকতে পারবো তোমার জীবনে বিকেল বেলার বৃষ্টি হয়ে, তোমার ক্লান্তিময় মুখ আমি ভিজিয়ে দেবো আমার ক্লান্তিহীন ঝুমঝুম বৃষ্টির সুরে। আর আমার দুপুর তার প্রখর রৌদ্রকে বুকে নিয়ে তোমার অস্তিত্ব খুঁজে ফেরে- তোমার বিকেলে আমার বৃষ্টিরা প্রাণপন চেষ্টা করে তোমাকে একটু ভিজিয়ে দিতে। প্রিয়, আমি তোমার স্পর্শহীন ভালোবাসায় মত্ত; আর কিভাবে ভালোবাসা যায়, বলোতো?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
কঠিন প্রশ্ন দিয়ে শেষ করলেন, এখন উত্তর কথায় খুঁজবো বলুন দেখি । আগামী কোন লেখায় উত্তর পাবো সেই অপেক্ষায় থাকলাম তাহলে। সুন্দর লিখেছেন ।
ওয়াহিদ মামুন লাভলু
আমি খুব সহজেই থাকতে পারবো তোমার জীবনে বিকেল বেলার বৃষ্টি হয়ে,
তোমার ক্লান্তিময় মুখ আমি ভিজিয়ে দেবো আমার ক্লান্তিহীন ঝুমঝুম বৃষ্টির সুরে।
খুব সুন্দর ভালবাসার কথামালা। শ্রদ্ধা জানবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।