মন যখন নির্জন কোন রাস্তার মতন, সামনে দ্রুতগতিতে ছুটে চলা এক একটা গাড়ি যেন এক একটা অতীত, তাদের পেছনে জ্বলন্ত চোখের মতন বাতিগুলি যেন চোখ টিপে, মুখ ভেঙচিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অতীতের ভুলগুলির মতন জ্বলছে আর নিভছে। পাশে স্বপ্নের মতন ভবিষ্যৎ মেট্রোরেল প্রজেক্ট হয়ে অপেক্ষমাণ বাস্তবায়নের স্বপ্নে সে যেন বিভোর আর আমি রাস্তার মাঝে যেন স্থির এক ভাঙ্গাচোরা সিয়েনজি ছুটে চলেছি নির্জন রাতে, নির্জন কোন শহরের পথে - মন এখন নির্জন ঢাকা শহরের কোন রাস্তা যেন এক... একাকী অন্ধকারে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
অতীতের ভুল মানেই তো আফসোস ও অনুশোচনার আগুনে জ্বলতে থাকা, ঠিক যেন বাতিগুলির মুখ ভেঙচিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মত। স্বপ্ন যদিও অনিশ্চিত কিন্তু তবুও স্বপ্নের আশায়ই তো মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। স্বপ্নের জিনিসটি পাওয়ার আশায় সে ছুটে চলে। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।