আমার জীবন- খুঁজিয়া বেড়ায় তাহার জীবন, ভালবাসা- যাহার তরে সবচেয়ে আপন, প্রাণ যে মোর- দেবো তারে, কোথায় সে জন?
বয়স হয়েছে- বয়সের সাথে করিতে মিলন, প্রকৃতির মাঝে- বাসত্দবতা ফোটাবার ক্ষণ, আবেগের রস- এখানে সেখানে করিতে ক্ষরণ, সময় চলছে- সময়ের কথা বলিব কখন? প্রাণ যে মোর- দেবো তারে কোথায় সে জন?
পেলাম নাকো- যত খুঁজি সারা জাহান জুড়ে, লুকায়ে আছে- রূপের মাঝে কোথায় সে কোন দূরে? কোন সে অন্ত:পটে- অন্ত:করণ ঘুমিয়ে আছে একলা নীরব ঘরে?
বিচিত্র ভালবাসা- বিচিত্র তোর চাওয়া, কঠিন পথে চলা, মন আমার- চলবে তবু বন্ধ হলেও চলা, খুঁজব আমি- সবখানে, তু থাকিস যদি অচলা! ভাবি নাকো- মনটা আমার রে অবলা!
ভালবাসা- আজ পেলাম তোকে অপূর্ণ লয়ে, পৃথিবীতে- আয়ু যেমন অল্প সময়ে, ভালবাসা- যাবি কি তুই এভাবে ছেড়ে, বিকেলের রানী- বসে যে আছে তোরি পথ চেয়ে, ভালবাসা- তুই কি পূর্ণ ভালবাসা? ভালোবাসা- তুই পূর্ণ ভালোবাসা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
A.H. Habibur Rahman (Habib)
সুন্দর হয়েছে. আপনার লেখনি সক্তি আছে.....তবে আমার কাছে মূল বক্তব্য এলোমেলো মনএ হয়েচে. এটা একান্ত আমার বাক্তিগত মত, সবার সাথে নাও মিলতে পারে.
আমিo একটু একটু লেখার চেষ্টা করেছি....দেখার এবং পরার আমন্ত্রণ রইলো.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।