অভিমান

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

খোরশেদুল আলম
  • ১৮৫
আর কত ও পথে হাঁটবে ?
এবার ফিরো, গোধুলি থেকে চোখ ফিরিয়ে
ধুসর মাটি দেখো চিলের মতো।
তোমার অবর্তমানে সূর্য উঠতে খুব দেরি করে
দীর্ঘ রাতের শেষে আমার ঘুম ভাঙ্গে না,
ফুলেরা ফুটতে লজ্জা পায়
দক্ষিণা বাতাস পথ ভুলে সাগরে
ঘুর্ণি ঝড় হয়। এবার ফিরো
পৃথিবীর ঠিক উলটো পথে, যে পথে
ফেরা হয়নি কোন দিন।
এ অভিমান সংশয়, জীবনে কাঁটা তারের বেড়া
সময়ের পরতে পরতে এক একটি মৃত্যু
নিঃশ্বাসে হৃদয় পোড়া ধোঁয়া, ফাগুনে
ফুলহীন বৃক্ষ। বীজহীন ফসলের ওষধি চাষ।
অভিমান ছুঁতে পারে না চাঁদ, শুধু বহু দূর থেকে
ভরা কটালে সাগর জল চাঁদনী রাতে
মাটির সাথে ঢালে ক্ষতবিক্ষিত আঁচড়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক মুগ্ধ লেখনি...খুব ভালো লাগলো...
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১৬
জসীম উদ্দীন মুহম্মদ অনেকদিন পর আপনার লেখা --- খুব ভালো হয়েছে ।।
Lutful Bari Panna খোরশেদ ভাই। হাল্কা একটা মায়াবী তুলির টান। চোখ পড়ে থাকলো।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৬
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z খুব ভাল লাগ্ল,শব্দ চয়ন বেশ ভাল। শুভ কামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রন রইলো।
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৬
Rashed Chowdhury ভালো হয়েছে , শুভ কামনা রইলো ,
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৬
পন্ডিত মাহী চমৎকার লাগল...
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৬
জালাল উদ্দিন মুহম্মদ মান অভিমানের বেড়াজাল ডিঙ্গিয়ে নতুন আলোর সন্ধানী লেখচিত্র। খুব ভালো লাগলো।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ ও শুভকামনা কবি।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
শাহ আকরাম রিয়াদ ভাল লাগলো কবিতাটি, শুভ কামনা রইল কবি ও কবিতার জন্য।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ ও শুভকামনা প্রিয়।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬