আমার মুষ্টিতে প্রেম। চোখে জ্ঞান তৃষ্ণা। অসম্ভব সম্ভবের সত্তা মানুষ আমি। আমিই তো কেন্দ্র, আমাকে ঘিরে ঘুরছে বিশ্ব। আমি মিথ্যাকে উন্মোচন করি, সত্যকে প্রতিষ্ঠিত করি। সত্যকে অস্বীকার করার ক্ষমতা আমার আছে। আমি প্রকৃতির সন্তান, প্রকৃতিকে অস্বীকার করি। প্রকৃতির সাথে আমার বিরোধ নেই, আমার ধরন-ধারণ প্রকৃতি সব জানে। আমাকে বাঁধতে এসে অহেতুক বিরোধে জড়িয়ে পড়ে। আমা হতে ভীত হও_ হে প্রকৃতি বৃদ্ধ। অঙ্গুলি ইশারায় দেখাই যদি ধ্বংস। প্রয়োজনে ধ্বংস করেই গড়ব নতুন বিশ্ব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।