যারা প্রকৃতই... তারা এত সহজে বলতে পারে না জরা এসে আটকে দেয় পথ খরা এসে আটকে দেয় জিভ ভোকাল কর্ড বড় বেইমানী করে অহেতুক খুসখুসে কাশির দমকে আসল কথাটা হারিয়ে যায় ক-খ-ন
যারা সহজেই বলে ফেলে তাদের অত প্রেম ট্রেম কাজ করে না দক্ষ সিমারের মত টুক করে একটা গুডলেংথ বল ছুড়ে দেয়, দিয়ে দেখে সে বলে ব্যাটসম্যান সিঙ্গেল ডাবল নিলেও যা বাউন্ডারি ওভার বাউন্ডারি মারলেও তার কোন বিকার নেই আর বোকার মত উইকেটটা তুলে দিলে তার সোয়েব আক্তারীয় উল্লাস দেখে একটুও বিভ্রান্ত হোস না। একটু অপেক্ষা করে দেখ। নাচানাচি শেষ হলেই বলটায় শান দিতে ঘষে ঘষে সাদা ট্রাকসুট লাল করে ফেলবে। তারপর আবার দৌড় পরের উইকেটটার জন্য
যে ভালবাসে সে বড় সাবধানী সে চার খেতে চায় না, ছয় তো নয়ই সিঙ্গেল, ডাবল, ট্রিপলেও তার ভারী ভয় সে শুধু একটা আনপ্লেয়েবল লেগ কাটার নিয়েই গবেষণা করে। উইকেট না হোক ব্যাটসম্যান যেন অন্তত একটা কপিবুক ডিফেন্সের মহড়া দেয়
সে এত সাবধানী দেখে মুখ ফিরাস না প্রকৃত প্রেমিক সেই, প্রকৃত ভালবাসে সেই-
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফাতেমা প্রমি N/A
আপনি মহা অন্যায় করেছেন!!!! কারণ এই কবিতা খেলার সময় তামিম-সাকিব দের শোনানো দরকার ছিল-তাহলে এত ভালবাসা আর আবেগ ওদের খেলাকে আরো ভালো করে দিত...শুভকামনা রইলো...
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।