একটা ত্রিকোণ পাহাড়কে মুহূর্তে বৃত্ত বানিয়ে দিতে। উষ্ণতার ভেতর থেকে ছুটে যেতে- গাঢ় শৈত্যপ্রবাহে। সময়ের প্রতিটা জঙ্ঘায় ছুঁয়ে দিতে পারি অশ্লীল আঙুল। আমাদের বেদনার্ত কৃষ্ণচূড়া থেকে পেড়ে আনতে পারি সদ্য ফোঁটা সৌন্দর্য। নিজেকে ধুয়েমুছে পরিবেশন করতে- একটা ত্রিমাত্রিক মেঘরঙা আলপনায় সাজানো আসমানী গুহায়।
তবু সম্ভাবনার প্রতিটি কালকূট পাহাড়ের নীচে কথা বলে ওঠে ঝড়। বিশ্বাসের রণক্ষেত্রে নিহত প্রতিটি তৃণের কাছে তাই ক্ষমাপ্রার্থনা। বিষদাঁতে আর সে শ্রাবণ নেই যে এখনো ভিজিয়ে দিতে পারবো অঝোর ধারায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
তবু সম্ভাবনার প্রতিটি কালকূট পাহাড়ের
নীচে কথা বলে
ওঠে ঝড়। বিশ্বাসের রণক্ষেত্রে নিহত
প্রতিটি তৃণের
কাছে তাই ক্ষমাপ্রার্থনা। বিষদাঁতে আর
সে শ্রাবণ
নেই যে এখনো ভিজিয়ে দিতে পারবো
অঝোর ধারায়।
ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায়
আমন্ত্রন রইল।
সেলিনা ইসলাম N/A
"বিষদাঁতে আর সে শ্রাবণ
নেই যে এখনো ভিজিয়ে দিতে পারবো অঝোর ধারায়।" আসলেও সবকিছু জেনে শুনেও কিছু না করতে পারার অক্ষমতা সত্যিই দুঃখজনক! যে দুঃখের তরিতে ভেসে চলেছি আমরা সবাই...! সুন্দর সাবলীল,সময়োপযোগী থিম নিয়ে লেখা কবিতা চমৎকার লাগল। সতত শুভকামনা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।