অনুরণন

উচ্ছ্বাস (জুন ২০১৪)

আকেল হায়দার
  • ৭২
তোমাকে দেখলে আমার এমন হয় কেন?

অগোছালো হয়ে যায় বুকের কারুকাজ
হৃদয়ের হাওড়ে তুমুল ভেঙ্গে পড়ে বাজ,
শীতার্ত পালকে হাঁটে ফাগুনের হিম বাঁধ
অমাবস্যা ফুঁড়ে জাগে নবমীর হিম চাঁদ ।

তোমাকে দেখলে আমার কেন এমন হয়?

নীলকণ্ঠ আমি ভাসি-হাওয়ায় এলোচুলে
সুখপাখি হয়ে হারাই নক্ষত্রের ভূগোলে,
কচিপাতার নোলকে সেজে, গাঢ় বর্ষায় -
আদিগন্ত নিজকে ভেজাই দীপ্ত ছোঁয়ায়!

তোমাকে দেখলে আমার এমন কেন হয়?

কষ্টের ক্যাকটাস জোছনায় ডানা মেলে
শঙ্খনীল চিন্তারা সুদিনের কথা বলে,
ধূসর মেঘজলে ব্যথাগুলো পথ ছোটে-
তরল দুঃখ যত; সব রঙধনু হয়ে ওঠে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু চমৎকার অনুভূতি জাগানিয়া কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ক্যায়স তোমাকে দেখলে আমার এমন কেন হয়? কষ্টের ক্যাকটাস জোছনায় ডানা মেলে শঙ্খনীল চিন্তারা সুদিনের কথা বলে, ধূসর মেঘজলে ব্যথাগুলো পথ ছোটে- তরল দুঃখ যত; সব রঙধনু হয়ে ওঠে । খুব সুন্দর লিখেছেন কবি.. অনেক অনেক ভালোলাগা এবং শুভেচ্ছা রইলো...
ওসমান সজীব দারুণ লেগেছে কবিতাটি
এফ রহমান চমৎকার । ভালো লাগলো উচ্ছ্বসিত আবেগের প্রকাশ। কবির জন্য শুভকামনা।
Abdul Mannan কবিতাটি পড়ে মুগ্ধ হলাম । শুভকামনা রইল । । পাতায় আমন্ত্রণ রইলো ......
F.I. JEWEL N/A # গভীর ভাবনার অনেক সুন্দর একটি কবিতা ।।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী