কোন এক এসিডপ্রবন নিহিলিস্ট্ সন্ধ্যায় তোমাকে কনভিন্স্ করে ঠিকই নিয়ে যাব ফেরাসের ট্রাসে ঝোলা ওই ফাঁকা রেল ব্রীজে। তূরন্ত তুফান মেল আর বাতাসে গড়ানো ঠিকরানো দৃষ্টির মার্বেল ভুলে যাব সুবেদী আর করুণাঘন এপিটাফ লেখার থ্রিলে।
Md. Mainuddin
কবিতার প্রতিটি ছন্দে অসম্ভব সুন্দর ভাবের জাদুকরী উপমা।সেই সাথে বিজ্ঞানের মহা সমারোহ।অসম্ভব ভালো লাগলো আপনার অপূর্ব এই কবিতা। অনেক শুভ কামনা।।
পন্ডিত মাহী
এটা একটা স্পেশাল কিছু। শব্দের কাজগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। সেই সাথে কিছু বচন ব্যকরণের পাতা থেকে এসে এখানে নতুন করে অর্থ খুঁজে পেলো। নান্দনিক লেখনি।
Lutful Bari Panna
জাস্ট দুর্দান্ত। প্রতিটা প্যারাই মন কাড়ল। আলাদা করে উল্লেখ করব তৃতীয় প্যারার সরাসরি আক্রমন। বিদেশী শব্দগুলো ব্যবহারের গুণে মিশে গিয়েছে কবিতার সাথে। যেমন নিহিলিস্ট শব্দটা আলাদা একটা শ্রবনেন্দ্রীয়র আরাম হয়ে এসেছে। একবার মনে হচ্ছিল আসিমভের কোন সাইন্স ফিকশন থেকে শব্দগুলো উঠে এসেছে। দারুণ...
ভাবনা
একদিন আমার ম্লানিমার ঠ্যাটা ভাঙ্গা কুলা ভরে
হিংসার উনুনের সব ছাই এনে ঢালব তোমার
আনন্দের বাড়া ভাতে, পথে পথে কাঁকড় ছড়াবো ! ----- শেষ প্যারায় ঈর্ষাটা দারুণ ভাবে জমে উঠল কবি ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।