হৃদয় আমার ভরলো আমি এ কোন অহংকারে যেদিক তাকাই মন ভরে যায় সবুজ চমৎকারে। দেশটা আমার আঁকলো বল কোনসে দামে শুধবে ঋণ ভাবি জীবন ভর। কোন কবিতায় সোনার দেশ বলল কোন সে কবি নিপুণ হাতে আঁক যেন একটি সোনার ছবি। ফুল ফোটে আর পাখির ডাকে হৃদয়ে দোলা লাগে যতই দেখি ততই দেখার তৃষ্ণা মনে জাগে। কোন সে গানে বলল শিল্পী সবার সেরা দেশ হাজার দেশের চেয়ে ভালো আমার বাংলাদেশ। তাই তো আমার দেশকে আমি বড়ই ভালোবাসি যত দুরে যাই না কেন ছুটে ছুটে আসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A
ফুল ফোটে আর পাখির ডাকে
হৃদয়ে দোলা লাগে
যতই দেখি ততই দেখার
তৃষ্ণা মনে জাগে।
কোন সে গানে বলল শিল্পী
সবার সেরা দেশ
হাজার দেশের চেয়ে ভালো
আমার বাংলাদেশ।= অপূর্ব, যেন শিল্পীর তলিতে কলমের কালিতে রং ধনুর সাজে সাজিয়ে লিখেছেন.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।