বৈশাখের প্রথম প্রহর, সূর্য উঠছে ঐতিহ্য আর প্রাণের মেলা একে মিলেছে। শহর তো আজ নয় যে শহর, যেন পাড়া গাঁও বুকের উপর গামছা ফেলে শোভাযাত্রায় যাও।
বুকের বাংলা এসেছে আজ সবার গালে-মুখে গালে মুখে আসলেও তা রয়েছে সবার বুকে। জিন্স-শার্ট আজ হারিয়ে গেছে, নাই তো কোট-টাই পাঞ্জাবি আর লুঙ্গি পরে বাঙালি সবাই। ফাস্ট ফুডের যুগ বুঝি আর আজ হতে নাই ষোল তলার সাহেব বাবুরও পান্তা-ইলিশ চাই।
এমনি করে সূর্যটা রোজ বাংলার বুকে উঠুক বাংলাদেশের সব লোকেরা বাঙালি হয়ে বাঁচুক। বাঙালিরা জাগলে পরে বদলে যাবে এই ধরা প্রকুতির বুকেও রঙ ছড়াবে পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।