ছেলেবেলা

ছোটবেলা (জানুয়ারী ২০২৫)

Muhammadullah Bin Mostofa
  • ২৪৩
ছোট্ট সেই দিনগুলো হারিয়ে গেছে কোথায়,
পুতুল খেলা, কাগজের নৌকা, স্বপ্ন ভরা হাওয়ায়।
মাটির উপর আঁকা রঙিন স্বপ্নের রেখা,
পৃথিবীর সব সুখ যেনো ছিল তাতে দেখা।

বিকেলের রোদ্দুরে খেলায় মেতে থাকা,
পড়ন্ত বিকেলে মা'র ডাকে ঘরে ফেরা।
স্কুলের পথে মাটির গন্ধ মেখে,
বন্ধুদের সাথে হাসি, গল্প, ঝগড়া-বিবাদ রেখে।

বৃষ্টির ছোঁয়া পেয়ে ভিজে যেত মন,
তখনো জানতাম না সময়ের গতি এমন।
বুকের ভেতর স্বপ্নেরা ছিল কাঁচের মতো,
সবকিছুই লাগত স্বর্গের মতো।

আজ জীবন ব্যস্ত, চারপাশে শূন্যতার ঘনঘটা,
ছেলেবেলার সেই দিন খুঁজে পাই না কোথা।
তবু স্মৃতির পাতায় ফিরে আসে সেই সময়,
ছেলেবেলার দিনগুলোই তো জীবনের পরম মধুময়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাখাওয়াত মহিম আপনার কবিতাটি খুব সুন্দরভাবে ছেলেবেলার আবেগময় স্মৃতিগুলোকে তুলে ধরেছেন। ভাষার সরলতা এবং অনুভূতির গভীরতা প্রশংসনীয়। ছন্দ এবং ভাবনার সুষম মেলবন্ধন কবিতাটিকে আরও আকর্ষণীয় করেছে। আমি এটিকে ৪ রেটিং দেব। কিছু জায়গায় ছন্দ ও শব্দচয়ন আরও নিখুঁত করা গেলে এটি পুরোপুরি ৫ পেত। তবে সামগ্রিকভাবে, এটি একটি হৃদয়স্পর্শী কবিতা। ভালো কাজ!
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০২৫
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয়।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০২৫

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ছোট্ট সেই দিনগুলো হারিয়ে গেছে কোথায়, পুতুল খেলা, কাগজের নৌকা, স্বপ্ন ভরা হাওয়ায়।

২৬ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ৪১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬