মানুষজাতি নিজের পায়ে নিজে কুড়াল মারছে কিভাবে? সবুজের বুকে লাথি মেরে। আজ তারা বিলীন হওয়ার পথ প্রশস্ত করছে ধরিত্রীর বুক থেকে কত প্রান প্রজাতি ঝরে গেছে সবুজের দিকে তাকালেই টের পাই। আমরা মানুষরা যে এভাবে বিলুপ্ত হব না কেন চিন্তা করছি না ? অবাধে বনভূমি ধ্বংস করছি সবুজ নিকেতনকে মরু বানাচ্ছি আমরা ধরিত্রীর চিৎকার কেন শুনছি না ? মানবজাতি নিজেদের ভোগবিলাসে এমনি মত্ত যে পরবর্তী বংশধরদের কথা একটুও ভাবছি না। তারা এসে দেখবে পৃথিবীর তাপমাত্রা ১০০ ডিগ্রী ছুই ছুই কোন সবুজ নেই হয়ত আমরা মানুষ প্রজাতি কোন এককোষী প্রানীতে রুপান্তরিত হয়ে আছি। এমন পৃথিবী চাই না যেখানে সবুজ নেই যেখানে মানুষের অস্তিত্ব নেই। সেই পৃথিবী হবে পরবর্তী প্রজন্মের সবুজ আবাস।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।