সিক্ত ঘাশফুল

শীত (জানুয়ারী ২০২০)

পুলক আরাফাত
  • ২২৭
হিম নিশপিশ কিছুটা হালকা অবিরাম বাতাস
বইছে গভীর আবেগে।
শীতের এই সন্ধ্যায় খোলা বারান্দা ঘিরে থাকা গোলাপগুলো
কেমন যেন কাতর হয়ে গেছে।
দিনের মধ্যমণিতে ক্যাকটাস-সহ
তাজা হয়ে যাবে হয়তো লাল পাপড়িগুলো।
ছেলেটির রোজ রাতের হাতে গড়া
এই ব্যাক্তি বিলাসিতার চাঞ্চল্য দেখলে
সত্যি ভালো লাগে।
সাথে যদি থাকতো
সাদা-গাঢ় গোলাপির বাহারে কিছু
রাতে মলিন ঘাশফুল।
তবে তো আরও কোমল তরুণ লাগতো
ছিমছিমে গোছালো ঝকঝকে এই বারান্দাটিকে।
গতকাল রাতে কলি ছেড়ে
দু’টি ফুল ফুটেছে ঋতুর মায়ায়।
আরও আছে ফোটার অপেক্ষায়।
নিলয়ে নিভৃতে জানা যতন পরশে হাসুক
স্নিগ্ধ সময়ের ব্যাকুল রঙিন প্রহর।
ফুলের হাসিতে মনও হাসে-
কতো যতনে গড়া বিশাল পৃথিবী,
কুয়াসায় হারায় রিক্ত বিলাপ।
জীবনের উত্তাপে সিক্ত শীতও হার মানে।
মনের ক্যানভাসে দাগে মিশে রয়-
কতো সময়ের কতো দীর্ঘ বহর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আব্দুর কাদির এককথায় অসাধারণ। ভোট রইল প্রিয়।
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০২০
ফয়জুল মহী সুন্দর উপস্থাপন
Gazi Saiful Islam আমি একটা একটা বিষয় বুঝতে পারতেছি, গল্পকবিতায় পাতায় ভালো লেখা, লেখক ও পাঠকের অভাব। কিন্তু কয়েক বছর আগেও এখানে প্রচুর ভালো আলোচনা হয়ছে। অপ্রয়োজনীয় প্রশংসার কোনো মানে নেই। কেউ কিছু শিখতে পারবে না।
Gazi Saiful Islam হিম নিশপিশ কিছুটা হালকা অবিরাম বাতাস। মানে কী? নিশপিশ শব্দটা কি এখানে আসে?
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২০
মানে না বুঝার তো কিছুই নেই। নিশপিশ শব্দটা এখানে কেন আসে না, সম্মানিত লেখক?
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০২০
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" সুন্দর একটা কবিতা পড়লাম। শুভ কামনা রইল।ভোট রেখে গেলাম।আসবেন আমার পাতায় একবার।
এম নাজমুল হাসান শীতঋতুর শীতের বার্তা ও প্রকৃতির সুন্দরে তার কাব্য গাথা । ভালো লাগলো এবং আমার পাতায় আশার আমান্ত্রন রইলো

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতায় আমি ছোট পরিসরে শীতের অবগাহনে জেগে থাকা প্রকৃতির একটি রুপ-মাধুর্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রকৃতির মাঝে ডুব দিলে কেমন যেন হালকা লাগে সবারই যখন কখনো কখনো বিষিয়ে উঠে যাপিত জীবনের ভার, চলন, ও একপেশে সহাবস্থান। তখন কেন যেন ছুটে চলে যেতে ইচ্ছে করে পাতার সবুজে ঘিরে থাকা শত রঙের ভিড়ে। কুয়াসার চাদরে শীত আসে। এই কুয়াসায় কতো প্রশ্বাসের কতো উত্তাপ হারিয়ে মিলিয়ে যায় রোদের ললাটে। জীবন মাঝে মাঝে মলিন শীতার্ত হয়ে কুঁচকে যায়। সময় সব ঠিক করে দেয়।

২৪ জুলাই - ২০১৮ গল্প/কবিতা: ২২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী