অলিক স্বপ্ন

অলিক (অক্টোবর ২০১৮)

তানভীর আহমেদ
  • ১৬
  • ১০
  • ১৪৪
আমার স্বপ্নগুলো খুব শান্তশিষ্ট আর সুবোধ
পোষা বেড়ালের মতো স্নিগ্ধ, নরম আর কোমল!
যেখানে স্বপ্নেরা মিশে থাকে স্বপ্নিল আবেশে হয়ে
একান্ত নিবিড়, আমার চোখের পাতায় একত্রে।
সুরঝঙ্কারে পাথরের বুক চিরে বইবে ঝর্ণা,
ভালোবাসার শক্তিতে থেমে যাবে সব অকল্যাণ
ও অশান্তি যতো পৃথিবীর – এমন অলিক স্বপ্ন
কখন দেখেনিতো মন, কখনো ভাবেনি হৃদয়।

যদিও তোমার আমার পথ হয়ে যাবে পৃথক
সেও কখন ভাবেনি হৃদয়, কখনো বোঝেনি মন
এ কি তবে ছিলো ভুল, অসম্ভব কোনো দিবাস্বপ্ন?
হয়তো সত্যরা মিথ্যা হয়ে যায় স্বার্থের আঘাতে
অথবা প্রলোভনে? আমার চির সবুজ হৃদয়
বোঝেনি বিভাজন তত্ত্ব – কি প্রেম অথবা অপ্রেম!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Mainul Islam অশাধারন লাগলো
মোঃ নুরেআলম সিদ্দিকী অসাধারণ দাদা। খুব ভালো লেগেছে। শুভকামনা।।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সত্য আর মিথ্যা আমাদের জীবনে ওতপ্রোত ভাবে মিশে থাকে। আমরা কি আসলেও জানি কোনটি সত্য আর কোনটি অলিক ?

১০ জুলাই - ২০১৮ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী