আঁধারের বিন্দু

মাঝ রাত (সেপ্টেম্বর ২০১৮)

উজ্জ্বল দত্ত
  • ২৩১
সন্ধ্যের ডাকে গূধোলীতে যখন
সূর্য যেত ডুবে অন্তরালে
আঁধারের কালো সব মিশে যেত
তার নীলরঙের মায়াজালে

লুকিয়ে গেলে আকাশের নীল
ধেয়ে আসা মেঘের পালে
জড়ায়েছিল আলোর প্রাচীর হয়ে
ছড়ায়ে রঙ মন খেয়ালে

উঠেছিল আকাশের চাঁদ হয়ে
বয়ে যাওয়া আঁধারের ছায়ায়
আপন আলোয় সে পূর্ণিমা সাজে
তারাহীন ঘোর অমাবস্যায়

দেখা মেলেনা আর চন্দ্র সূর্য
বিবর্ণ আকাশের ঠিকানায়
বিলীন হয়েছে সে আলোক সত্ত্বা
ডুবে আছে সব অমানিশায়

অদেখা বিন্দু হয়ে মিশে আছি
আলোহীন অসীম আঁধারে
আঁধার হোক তবু খুঁজে ফিরি
আমার সে আলো বারেবারে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত আঁধারের অনুভূতি ..... , ভাল লাগল । ভোট আর শুভকামনা রইল ।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৮
ধন্যবাদ। উৎসাহিত হলাম।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৮
ফেরদৌস আলম অনেক অনেক গুরুগম্ভীর কথায় হৃদয়গ্রাহী একটি কবিতা। খুব খুব ভাল লাগল।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৮
অসংখ্য ধন্যবাদ। আপনার কথায় মনে হলো ভাবখানা প্রকাশ করতে কিঞ্চিৎ সফল হয়েছি।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৮
Shahadat Hossen চমৎকার কবিতা,,,শুভ কামনা রইলো..আমার কবিতার পাতায় আসার নিমন্ত্রণ রইলো
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮
ধন্যবাদ। অবশ্যই আসবো।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৮
তানভীর আহমেদ শুভকামনা
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৮
ধন্যবাদ।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৮
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" সুন্দর কবিতা।শুভ কামনা রইল।আসবেন আমার পাতায়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতার বিষয়বস্তু আলোহীন আঁধারের অনুভূতি সম্পর্কিত। তাই আমি আশা রাখি কবিতার বিষয়বস্তু উল্লেখিত বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।

৩০ জুন - ২০১৮ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬