প্রিয় জীবন, কেমন আছো তুমি? তোমার কাঠিন্যতা নিয়ে জানি ভালোই আছো। যত কঠিন হতে পারো ততই তো তোমার আনন্দ! কোমল মনের মানুষগুলো যখন কষ্টের দাবানলে রোজ পুড়তে থাকে, তুমি তখন বুক ফুলিয়ে অট্টহাসি হাসো! . জীবন, যতই আমাকে বোঝাও খুব কঠোর তুমি, তোমার পথ কাঁটায় ভরা, উঁচুনিচু এবড়োথেবড়ো, আমি ততই তোমায় মায়ায় জড়িয়ে নিই, তোমার কণ্টকাকীর্ণ পথে হেঁটে চলি বিরামহীণ।
. জীবন, তুমি যখন দানবের মতো হিংস্র হও, আমি তখন নির্ভীক হয়ে যাই, যখন তুমি একের পর এক আঘাত করো, আমি হাসিমুখে বরণ করে নিই সব। . তুমি যতো কঠোর হতে থাকো আমি ততই কোমল হই, তোমাতে মিশে যাই আমি, যেমন চিনি জলে দ্রবীভূত হয়ে তৈরি করে সমসত্ব মিশ্রণ।
. জীবন, তুমি কি জানো? কেন আমি দুই যুগ ধরে পৃথিবীতে টিকে আছি?
অন্য সবার মতো আমিও যে প্রতিনিয়ত যুদ্ধ করি তোমার সাথে! পৃথিবীর সূচনালগ্ন থেকে চলে আসছে, কঠোরতার বিরুদ্ধে কোমলতার এ যুদ্ধ। তাই তো তুমি যত নির্মমই হও না কেন তোমাকে বয়ে নিয়ে আমি হেঁটে চলেছি, নমনীয়তা, সহনশীলতা, কোমলতাকে সঙ্গী করে, তোমার রুক্ষ পথে নিত্যদিন।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jamal Uddin Ahmed
আপনার কবিতা পড়লাম, সবার মন্তব্য পড়লাম। সব্বাই সুন্দর ও ভাল বলে মন্তব্য করেছেন। আমি তাত্ত্বিক বিশ্লেষক নই, তবুও আমার অনেক ভাল লেগেছে। শুভ কামনা।
ওয়াহিদ মামুন লাভলু
প্রিয় মানুষটি একের পর এক আঘাত করা সত্ত্বেও হাসিমুখে তা বরণ করে নেয়া অত্যন্ত কোমল মনের মানুষের পক্ষেই সম্ভব। কবিতার নায়িকার মাঝে কোমলতার বৈশিষ্ট্য পুরোপুরি বিদ্যমান। কোমল মনের অধিকারী না হলে জীবনের এত খারাপ বিষয় সহ্য করা অসম্ভব। ম্যাডাম, অনেক ভাল লাগলো আপনার কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।