সাত জনমের রমণী

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

মোস্তফা হাসান
  • ১৭৪
জানি এ জনমে তুমি আমার নও
সঁপি সাত জনমের এক জনমে তুমি আমার হইও,
তব আমার সকল জন্ম হবে পুণ্য,
আমি লভিব নির্বাণও।

দুই জনমে যদি হই, হব তোমার পোষা ময়না;
তিন জনমে যদি হই, হব তোমার কোমর-বিঁছা গয়না;
মায়াডোরে তোমায় বাধিয়া রাখিব।
সাত জনমের এক জনমে তুমি আমার হইও,
তব আমার সকল জন্ম হবে পুণ্য,
আমি লভিব নির্বাণও।

চার জনমে যদি হই, হব তোমার মাথার সিঁদুর
পাঁচ জনমে যদি হই, হব তোমার বাড়ির উঠানের রোদ্দুর।
ছায়া হয়ে পাশে থাকিব।
সাত জনমের এক জনমে তমি আমার হইও,
তব আমার সকল জন্ম হবে পুণ্য,
আমি লভিব নির্বাণও।

ছয় জনমে যদি হই, হব তোমার নয়ন-পাতা;
সাত জনমে যদি হই, হব কৃষ্ণ-তুমি হইও আমার রাধা;
কৃষ্ণের বাঁশরী হয়ে বাজিব।
সাত জনমের এক জনমে তমি আমার হইও,
তব আমার সকল জন্ম হবে পুণ্য,
আমি লভিব নির্বাণও।

জানি এ জনমে তুমি আমার নও।
সঁপি সাত জনমের এক জনমে তুমি আমার হইও,
তব আমার সকল জন্ম হবে পুণ্য,
আমি লভিব নির্বাণও।




আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বেশ গানের মতো মনে হলো।
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" ভাল লেগেছে হাসান ভাই।শুভ কামনা পছন্দ আর ভোট রইল।আমার কবিতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ ভালো লিখেছেন কবি, লভিব মানে বুঝলাম না! শুভকামনা নিরন্তর
ধন্যবাদ নুরে আলম ভাই আপনার মতামতের জন্য। ভাল লাগল আপনার ভাল লেগেছে জেনে। লভিব ‘লাভ করব’ অর্থে ব্যবহৃত হয়েছে। মানে নির্বাণ লাভ করব।
ম নি র মো হা ম্ম দ ভালো লাগল কবিতাটি।।ভোট ও শুভকামনা রইল,সেই সাথে পাতায় আমন্ত্রণ...
বালোক মুসাফির অসম্ভব ভালো লাগল কবিতাটি। সূচনা এবং সমাপ্তি দারুন। অফুরন্ত ভাল লাগা রইল। আসবেন আমার পাতায়।
আবু রায়হান মিছবাহ বেশ ভালো হয়েছে। শুভ কামনা প্রিয় কবি! আামার কবিতা পড়ার আমন্ত্রণ রইলো।
মামুনুর রশীদ ভূঁইয়া কবিতার উপস্থাপন ভঙ্গি বেশ ভালো লেগেছে। সংখ্যাবাচক ও রমণীয় শব্দ চয়েনে মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। আবেগী কবিতাটি ভালো লেগেছে। পছন্দ, ভোট ও শুভকামনা থাকল আগামী দিনের কবির জন্য। সময় পেলে আমার ‘রমণী রমণ মন’ কবিতাটি পড়ে মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো।
রফিকুল ইসলাম চৌধুরী ভাল লাগল কবিতাটি। কবিকে অনেক ধন্যবাদ।
মাহদী হাসান ফরাজী সামগ্রিক বিবেচনায় খুবই সুন্দর হয়েছে।শুভকামনা চিরন্তন।সময় করে আমার পাতায় আসার দাওয়াত রইল।

০১ ডিসেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬