অধরা তুই

স্বপ্ন (জানুয়ারী ২০১৮)

আহমদ মুসা (স্নিগ্ধ মুগ্ধতা)
  • ১৪
চিৎকারে রোজ আকাশ ফাটাই, কণ্ঠটা ছিঁড়ে ফেলি।
মানবতা তুই চিরদিনই তবু অধরাই থেকে গেলি!
এলি বুঝি তুই হায়েনার বেশে
কেড়ে নিলি প্রাণ বেড়ে হাসি হেসে
দু-কলম শুধু লিখে দিলি শেষে,
পেপারে-টিভিতে মেকি-কান্নার হলো কিছু ঠেলাঠেলি।


সুখ-শান্তির সীমা নাই, তাই সীমানায় ছোটে গুলি।
আহা কী ভাগ্য! দামী গুলিতেই ওড়ে গরীবের খুলি!
কাঁটাতারে কাটা ফেলানিরা ঝোলে
আহা কী ছন্দে বাতাসেতে দোলে!
লোকজন তবু জানি না কী ভেবে বলে তা চক্ষুশূলই!
মানবতা, তাই ব্রেকিং নিউজে ঝেড়ে গেলি কিছু বুলি।


সুশীল-সমাজী মানবতা তুই, অধরা থাকাই ভালো
আড়ালে থেকেই চাঁড়ালের ঘরে জ্বালাবি সদাই আলো।
সে আলোয় যদি ‘ছোটোলোক’ পোড়ে
কেঁদে যায় মরে মরণ-কামড়ে
কী আর করবি সইতে না পারে যদি সে-আলোর ঝাল ও!
দাঁত-মুখ খিঁচে দিয়ে দিস কিছু দামী-দামী গালাগালও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম নি র মো হা ম্ম দ সুখ-শান্তির সীমা নাই, তাই সীমানায় ছোটে গুলি। আহা কী ভাগ্য! দামী গুলিতেই ওড়ে গরীবের খুলি! ভালো লাগলো, অসাধারণ! আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৮
এই মেঘ এই রোদ্দুর ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" ছন্দের কবি মুসা ভাই অসাধারণ হয়েছে কবিতা।ভোট আর শুভ কামনা রইল।আমার পাতায় আমন্ত্রণ।
মামুনুর রশীদ ভূঁইয়া কবিতাটি ভালো লেগেছে। নুতন বছরে স্বাগতম হে নবীন কবি। শুভকামনা রইল। আমার গল্পের পাতায় আমন্ত্রন।
Farhana Shormin ভাল লেগেছে। শুভকামনা রইল।

১৮ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬