আপন বক্ষে নিরঞ্জন-এ' ভালবাসা রেখেছি ধরে, শত ভিক্ষে চেয়েছি তুলে ধরেছি তার সামনে অকাতরে প্রাণ ভরে। হাড়ে-হাড়ে মিশে থাকা রন্ধ্রে-রন্ধ্রে সঞ্জীবিত খাঁচার আবদ্ধে সঞ্চিত তা' প্রায়ই অবলুপ্ত। অথবা- হৃদে নিগূঢ় এ' ভালবাসা কেবলই হয়েছে প্রবঞ্চিত, কিংবা অবাঞ্ছিত । কিন্তু এ' ভালবাসাই এ' জীবনের প্রাণ বলে নিঃসঙ্কোচে আমি নিজেকে সঁপিতে প্রস্তুত, চাই- কি হবে এর শেষ অবধি বিধান। হয় হবে ঐশ্বর্যে পরিপূর্ণ এ' জীবন, মৃত্যুর দ্বারা মহিমান, অথবা- প্রবণ চিতে অন্তর্দহনে চির বিদায়ী চিতা বহ্নিমান।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া
হয় হবে ঐশ্বর্যে পরিপূর্ণ এ' জীবন,
মৃত্যুর দ্বারা মহিমান, অথবা-
প্রবণ চিতে অন্তর্দহনে
চির বিদায়ী চিতা বহ্নিমান।।... ধন্যবাদ...
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
ভালবাসা, মানুষ কে সাহসি করে বিনয়ী করে ত্যাগ করতে শিখায় । সুভেচ্ছা কবি বন্ধু। ভাল লাগলো , সবাইকে উতসাহ দিন, তাদের লেখা পড়ে মূল্যবান মন্তব্য দিন আপনার ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।