আঁধার জীবন গল্প

মাঝ রাত (সেপ্টেম্বর ২০১৮)

Shahadat Hossen
  • ২০৫
নিস্তব্দ বিকাল ঘনিয়ে সন্ধা যখন আসে,
আঁধার মেঘের স্বপ্নছাঁয়ায় কান্নাগুলো ভাসে ।

কষ্টগুলো জমাট-বাধে আঁধার বেলার কাব্যে,
স্বপ্নগুলিও দৃষ্টি হারায় আঁধার কালো মেঘে ।

নীলচে কোনো কাব্য নয়
নেই-তো রঙিন ছায়া,
জীবন আমার থমকে যায়
আঁধার সন্ধাবেলা ।

চাঁদ-তাঁরার ঐ জোসনা-গুলো
নেই-তো আমার কাছে,
ল্যামপোষ্টের ঐ আলোটাও
আমায় আঁধারে রাখে !

জীবন যখন থমকে দাঁড়ায়
আঁধার তখন আসে,
নিজের কালো ছায়াটাও
দৃষ্টিতে না থাকে ।

বেমানান এ স্বপ্নগুলি
আঁকাশ-ছোঁয়া কাব্য,
কষ্টগুলো স্বপ্ন হারায়
আমার আঁধার জীবন গল্প ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত সুন্দর ভাবধারা , সুন্দর সুন্দর লেখনী ... । শুভকামনা রইল সঙ্গে ভোট ।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৮
ভাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি,,ভালোবাসা অবিরাম,,,ধন্যবাদ প্রিয় ভাই
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১৮
মোঃ নুরেআলম সিদ্দিকী নিস্তব্দ বিকাল ঘনিয়ে সন্ধা যখন আসে, আঁধার মেঘের স্বপ্নছাঁয়ায় কান্নাগুলো ভাসে । কষ্টগুলো জমাট-বাধে আঁধার বেলার কাব্যে, স্বপ্নগুলিও দৃষ্টি হারায় আঁধার কালো মেঘে । চমৎকার একটি ছন্দ কবিতা পেলাম। খুব ভালো লেগেছে। আরও ভালো ভালো লেখা পড়ার প্রত্যাশায় রইলাম। অনেক শুভ কামনা রইল
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৮
ধন্যবাদ ভাইয়া,,শুভ কামনা আপনার জন্য,,, কৃতজ্ঞ থাকলাম
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" সুন্দর কবিতা। ভোট রইল।আসবেন আমার পাতায়।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৮
ধন্যবাদ ভাই,,,কৃতজ্ঞতা জ্ঞাপন করি
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮
তানভীর আহমেদ শুভ কামনা
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৮
ধন্যবাদ ভাই,,কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮
রুহুল আমীন রাজু N/A কাব্যময় সুন্দর কবিতা... ভাল লাগলো । অনেক শুভ কামনা কবিকে । আমার পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৮
ধন্যবাদ ভাইয়া,,,আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা রইলো
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কিছু কিছু জীবনের কিছু কিছু বাস্তবিক মহূর্ত আঁধারেই ঘনীভূত হয়,,,কখনো কখনো অন্ধকারটা এমন-ভাবে জীবনে ঘনিয়ে আসে যে যখন স্বপ্ন নামক কল্পনাটাও দৃষ্টিগোচরের বাহিরে চলে যায় । অনেক সময় দেখা যায় জীবনের খারাপ সময়ে নিজের ছায়াটাও নিজেকে সঙ্গ দেয় না । নিজের আপন ছায়াটাও এই ঘনীভূত আঁধারের ভিড়ে আমার নিজ সঙ্গ ত্যাগ করে অন্ধত্বের ভিড়ে হারিয়ে যায় । আমার এ সাঁজানো কবিতাটি কিছু মানুষের জীবনের আঁধার বাস্তবতা নিয়ে সাঁজানো. নাট্যরঙ্গ এ জীবনে আঁধার নামক গল্পটা কারো কারো বাস্তবিক জীবনের এক মিল-সম্মত চরম অভিজ্ঞতা...

১৭ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬