প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
প্রলাপ
প্রশ্ন (ডিসেম্বর ২০১৭)
দিব্যেন্দু দ্বীপ
৪
১
১৪৬
১
এ পৃথিবীর কাছ থেকে
কেড়ে নিতে চাইনি কোনোদিন কিছু।
কিছু তো পাওয়া আছে কোথাও জন্মেছি যখন!
২
দাও না কিছু অযত্নে তবু,
মাঝে মাঝে বড্ড ভিখিরি লাগে নিজেরে!
৩
কিছু কি হারায় তোমার শিশু যখন পথ আগলায়?
৪
পৃথিবীর পথে পথে যা কিছু ছড়িয়ে আছে অবহেলায়,
আমি কি তা কুড়িয়ে নেব না স্বযত্নে?
৫
আড়ালে সুগভীর শূন্যতা আছে,
কেউ মায়া জাগালে সইতে পারি না যে।
তুমি অদৃশ্য হও, নয়তো পূর্ণ করো আমায়।
প্রিয়তমা, শুধু ভুলিয়ে রেখো না আর।
৬
কিছু বিষাদ ছিল ঘুমিয়ে,
তুমি জাগিয়ে দিয়েছ তা আজ এই মধ্যরাতে!
৭
দেখতে দাও না তোমায় নিরাভরণে,
তোমার কি হারায় কিছু তাতে
আমি যদি আকাশটা অাঁকি আনমনে?
৮
দুটো অপূর্ণ হৃদয় সম্রাজ্য গড়ে দিত এক,
যদি অনিয়মে মিলিত হতাম আমরা
এই অসহ্য দূরত্বটুকু নিমিষে নিঃশ্বেষ করে।
৯
আমার সকল স্বর্গ মেলে শুধু তুমি সম্মত হলে।
১০
যদি কোনোদিন বৃত্ত ঘুরে তুমি চলে আসো সম্মুখে!
আমি যুগ যুগ বেঁচে থাকব তাই।
১১
যদি নত হও জীবন বিলিয়ে দেব!
১২
ফিরে আসব বারে বারে
অদৃশ্য সে ঘরে
যেখানে তুমি-আমি একই প্রকার।
এখানে আমাদের শুধুই ছদ্মবেশ।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক
আড়ালে সুগভীর শূন্যতা আছে, কেউ মায়া জাগালে সইতে পারি না যে....দারুণ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ ডিসেম্বর, ২০১৭
ওয়াহিদ মামুন লাভলু
লেখায় পরিপক্কতাআছে। গুণগত মান অনেক উন্নত। শ্রদ্ধা রইলো। অনেক শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ ডিসেম্বর, ২০১৭
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"="
দারুণ কবিতা কবি।ভাল লাগল।শুভ কামনা।আমার গল্প কবিতায় আমন্ত্রণ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ ঘণ্টা আগে
মোঃ নুরেআলম সিদ্দিকী
ভালোবাসার স্মৃতিচারণ আকৃষ্ট করেছেন, ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ ডিসেম্বর, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১০ অক্টোবর - ২০১৭
গল্প/কবিতা: ৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী