প্রথম মানবী

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

এস জামান হুসাইন
  • ৮০
স্বর্গের মাঝে বসবাস করে,
স্বর্গ সুখগুলি আজ পানসে,
অনুভূতির রংগুলি হয়ে গেছে ফ্যাকাশে ।

সবখানে একা, একা একা ঘোরাঘুরি,
নেই বাদামের খোসা ছাড়ানোর সঙ্গী,
নেই কেহ প্রকাশের ভাব - ভঙ্গি ।

খোলা আকাশে সবুজ ডালে বসে,
মুক্ত বিহঙ্গ আজ জোড়ায় জোড়ায়
খুশির নিঃশ্বাসে ডানা ঝাঁপটায়।

কোন কিছুর অভাব নেই,
তবু কিসের যেন অভাব!
অনুভূতিগুলির কি আজব স্বভাব!

একটু সুখ ও একটু সঙ্গ দিতে,
সৃষ্টি করা করা হল আদমের পাঁজর হতে,
প্রথম মানবী হাওয়া কে ।

ঘুম থেকে জেগে, আচমকা লাগে,
হার্টবিট বেড়ে যায় দ্বিগুণে,
পাশে শুয়ে আছে মানবী, বাগানে।

দূর হল সব, আছে যত অভাব,
খুশিতে ভরে মন, হৃদয়ে প্রশান্তির ভাব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু কোন কিছুর অভাব না থাকলে অনেক সময় সে অবস্থাটাও পানসে মনে হয়। তাই সব অভাব পূরণ না হওয়াই বোধহয় ভালো। তখন যা কিছু পাওয়া হয়েছে তার মূল্যটা অনুধাবন করা যায়। অনেক ভাল লাগলো। শ্রদ্ধা জানবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০১৮
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" খুব ভাল লিখেছেন।শুভ কামনা, পছন্দ আর ভোট রইল।আসবেন আমার কবিতার পাতায়।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৮
এস জামান হুসাইন ধন্যবাদ কবি ম নি র মো হা ম্ম দ।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৮
ম নি র মো হা ম্ম দ ভালো লেগেছে কবিতা... ভোট রেখে গেলাম। আসবেন আমার পাতায়..
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৮
ফড়িং . শুভকামনা রইল।
মামুনুর রশীদ ভূঁইয়া মানব ও মানবীর রসায়নেই পূর্ণতা পায় মানব জীবন। শুণ্যতা ভরিয়ে দিতেই যেন মানবীর সৃষ্টি। ভালো লাগল কবিতাটি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আমার ‘ভয় ফ্রেন্ড’ ও ‘রমণী রমণ মন’ পড়ে মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো। ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর কবিতার অপেক্ষায়...

০৭ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ৭৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬