নয় বছর পেরিয়ে

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

নাঈম রেজা
  • ১৩
  • ১৭
পেরিয়ে গেল নয়টি বছর,
চেয়েছিলাম আরও আগে...
যে কথা তুমি এখন বলছ!!

শিকারী হয়ে বনে বনে ঘুরেছি
তবু পাইনি একটি হরিণী,
আর নিজে যখন খাঁচায় বন্ধী
হরিণী তখন আমাই খোজে সারা ধরণী।।

ফুল হয়ে সৌরভ ছড়িয়েছি
একবারও বুঝতে চাউনি,
সন্ধ্যা গড়িয়ে গিয়েছে
এখন কেন, অপলক নয়নের চাহনী?

চেয়েছিলাম স্বর্গ থেকে প্রসাধনী এনে
তোমাকেই সাজাতে,
এত আশা, ভালবাসা সয়নি অভাগীর হৃদয়
তাই অবশেষে হলো তোমাকে হারোতে।

নয়টি বছর পর
করছো অন্যের ঘর,
সুখের স্বপ্ন ভেঙ্গে দিয়ে বুকে বেধেছি পাথর
নয়টি বছরের পুরন প্রেমের ব্যাথায় আজও আমি কাতর।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ভগবান গণেশ ছন্দ ঠিক রাখলে আরও ভালো হতো বন্ধু। শুভকামনা।
হোসাইন আল মামুন দারুন লিখেন। পড়ে ভাল লাগছে।
সাদিক ইসলাম ভালো লাগলো। দু একটা বানান ভুল ছাড়া। কবিতায় আমন্ত্রণ।
ওয়াহিদ মামুন লাভলু ভালোবাসার মানুষটিকে যখন কামনা করা হয় তখন সে যদি সাড়া না দেয় তবে খুবই কষ্ট হয়। আর অসময়ে সে যদি আসে অপলক নয়নের চাহনি নিয়ে তখন আরো বেশি কষ্ট ও অভিমান হয়। কারণ তখন আর কিছুই করার থাকে না। অনেক ভালো লাগলো কবিতাটি। শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
সাদিক ইসলাম ভালো লাগলো। আরো ভালো লেখা চাই। আমার কবিতায় আমন্ত্রণ।
নাঈম রেজা সবাইকে ধন্যবাদ
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৮
মোঃ নুরেআলম সিদ্দিকী তাহলে রমণী আপনাকে ভুল বুঝলো, সুন্দর কবিতা। চাউনি না দিয়ে→ একবারও বুঝতে চেয়েছো কি? এমন দিলে মনে হয় ভালো হত..... শুভকামনা নিরন্তর
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৮
ম নি র মো হা ম্ম দ চেয়েছিলাম স্বর্গ থেকে প্রসাধনী এনে তোমাকেই সাজাতে, এত আশা, ভালবাসা সয়নি অভাগীর হৃদয় তাই অবশেষে হলো তোমাকে হারোতে।...শুভ কামনা,পছন্দ আর ভোট রইল।আমার কবিতায় আমন্ত্রণ !
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৮
বালোক মুসাফির Beautiful....Thank poet.
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৮
মামুনুর রশীদ ভূঁইয়া চেয়েছিলাম স্বর্গ থেকে প্রসাধনী এনে তোমাকেই সাজাতে,... অসম্ভব স্বর্গীয় একটি উপমা। মর্তের কবিকে সালাম। বেশ ভালো লাগল কবিতাটি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আসবেন আমার গল্প ও কবিতার পাতায়। মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৮

০২ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬