কষ্ট

প্রশ্ন (ডিসেম্বর ২০১৭)

ফাজল্লুল কবির
  • ১৩৮
কষ্ট পেতে পেতে আমার
কষ্টই এখন ভাললাগে ,
কষ্টের সাগরে সাঁতার কেটেছি
পুকুরে কি আর ঢেউ জাগে?

নীল কষ্টের তীব্র বেদনা পেয়েছি
ভুলে গেছি সব অভিমান,
কষ্টগুলো সব ঐ দূরে ফেলে
লেখি এখন ভালবাসার গান ।

পৃথিবীতে বড্ড অল্প সময়
কি হবে এত কষ্ট নিয়ে,
সবাই আসুন পৃথিবী সাজাই
মনের সব ভালবাসা দিয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" দারুণ কবির ভাই।শুভ কামনা।
ওয়াহিদ মামুন লাভলু কষ্ট পেতে পেতে কষ্টই এখন ভাল লাগে। মারাত্মক কথা। চমৎকার লেখনী। শ্রদ্ধা গ্রহণ করবেন। অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
Farhana Shormin শুভকামনা রইল।
মামুনুর রশীদ ভূঁইয়া কষ্ট পেতে পেতে আমার কষ্টই এখন ভাললাগে.... ভালো লেগেছে...
নূরনবী সোহাগ অল্প কথায় বৃহৎ প্রকাশ! ভালো লেগেছে...ভোট রইল
সাইয়িদ রফিকুল হক বাঃ, ভালো হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

২৪ এপ্রিল - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬