স্রষ্টা যত সৃষ্টি দিয়ে সাজালো ধরণী, তার মাঝে অপরূপ হলো যে রমণী। পূত মনে দাও যদি তোমার সুদৃষ্টি, দেখবে ওরা কেমন যে অপূর্ব সৃষ্টি। আদি হতে যে রমণী প্রেরণা যোগাচ্ছে, সে প্রেরণায় পুরুষ তো এগিয়ে যাচ্ছে। পুরুষের সর্ব কর্মে আছে পাশাপাশি, তাদের কারণে তাই শান্তি রাশিরাশি,
অজ্ঞরা বলে-ওরা অশান্তির কারণ, এমন কথা বলো না করছি বারণ। বলি-আছো যত সব পুরুষ মানুষ, শুধু শুধু খুঁজিও না, রমণীর দোষ। মর্তে যদিও তোমরা পুরুষ মানুষ, রমণী তেমনি রক্তে মাংসে মানুষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
পৃথিবীতে যত সৌন্দর্যরাজি আছে, তার মাঝে রমণী সত্যিই অপরূপ। রমণীর প্রেরণাতেই পুরুষরা অনেক অসাধ্য কর্ম সাধন করে। গোলাপেরও কাঁটা থাকে, তেমনি রমণীরও দোষ হয়তো আছে, কিন্তু তা খুঁজে না বেড়িয়ে, তার মাঝে যে শান্তির উৎস রয়েছে সেটাই শুধু দেখা উচিৎ বোধহয়। অনেক অনেক ভাল লাগল কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"="
হুম দোষ ধরা এখন আমাদের অভ্যাস হয়ে গেছে।দারুন একটা ম্যাসেজ দিলেন।সুন্দর কবিতা।শুভ কামনা, পছন্দ আর ভোট রইল।আসবেন আমার কবিতার পাতায়।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।