কষ্ট করলে মিলবে, কষ্টের ফসল, কষ্টের ফল যায়না, কখনো বিফল। যারা আছে আসনে আজ অধিষ্টিত, কিংবা দেশি-বিদেশি যত প্রতিষ্ঠিত। সকলেই করে গেছে চেষ্টা প্রাণপনে, তাইতো তারা সবাই এ সিংহাসনে।
বিধাতা দিয়েছে হাত, কেন অজুহাত? কেনরে মর্তে তোমার এখনো হা-ভাত? কেউবা দিচ্ছে আবার কপালের দোষ, ভাবছেনা কখনো, সেতো সবল মানুষ। অন্নের জন্য প্রচেষ্টা করে যায় যারা, স্ব-জীবনে স্বাবলম্বী হতে পারে তারা।
কষ্টের প্রেক্ষিতে ফল ভালো আসে, আলস্য জীবন শুধু নাশে আর নাশে। সর্ব সময়ে কষ্টের ফল উৎকৃষ্ট, সে ফল চাহিলে করো অভিরাম কষ্ট। সুখের ঠিকানা কভূ, যারা পেতে চাও, জীবন তরে সর্বদা কষ্ট করে যাও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।