ভালোবাসার দুঃখগুলো যেনো অবিকল মানুষ
ভালোবেসে ফেলে, ভালোবাসার কষ্ট বুঝে, বুঝে মানুষের হৃদয়
মান অভিমান বা চায়ের গরম আদর, কিংবা ব্যস্ততা
কখনও কখনও পিছনে পড়ে থাকা বিদ্রুপ
এমনি চলতে থাকে এবং চলতে চলতে-
হৃদয় পাথর হয়, চোখ নদী হয়, অসুখ বিসুখ হয়।
ঘাত প্রতিঘাত ; আহত ব্যহত, বৃত আবৃত সব-
পরিচিতি আনে
তারপর একদিন কে কোথায় হারিয়ে যায়
কষ্টগুলো নীরব নক্ষত্রের মতো মৃদু কাঁদে
মুখোমুখী দুটো মুখ, কেমন বিমুখ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ভালবাসার কষ্ট মানুষকে সারা জীবন কাঁদায়। জীবনে আসে নানা ঘাত প্রতিঘাত। এ কষ্টের শেষ নেই, চলে আমৃত্যু। এভাবেই কবিতার সঙ্গে সামঞ্জস্য করা হয়েছে।
১৯ মার্চ - ২০১৭
গল্প/কবিতা:
৬১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।