প্রেম

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

বোরহান বিন আহমেদ
প্রেম তুমি সকাল বেলার নরম রোদে
চায়ের কাপের গরম জলের ধোঁয়া,
স্নেহের আচলে পরম যত্নে গিটে বাঁধা
এক টুকরো রত্ন মায়া।
প্রেম তুমি সাগর পাড়ে ভাসমান মানুষের
প্রতিদিনকার পথ চলা,
জ্যোৎস্নার হারানো আলোতে নির্জীব মনে
চুপিচুপি হয় খেলা।
প্রেম তুমি পথের ধারে শিশিরস্নাত
ছিটিয়ে থাাকা বালুকণা,
ছবির ফ্রেমেই শুধু বেঁচে আছে
কাচের চুড়ি দুটির আলপনা।
প্রেম তুমি রাতের আঁধারে নিবিড় প্রত্যাশার
ধাপেধাপে জাল বোনা,
অপেক্ষার প্রহরে-প্রহরে রাত যাপন
ফিরে আসে বিধ্বস্ত কল্পনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন ভাল লাগল পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইল...
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
জয় শর্মা (আকিঞ্চন) খুব ভালো লেগেছে।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
গোবিন্দ বীন প্রেম তুমি রাতের আঁধারে নিবিড় প্রত্যাশার ধাপেধাপে জাল বোনা, অপেক্ষার প্রহরে-প্রহরে রাত যাপন ফিরে আসে বিধ্বস্ত কল্পনা।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
বোরহান বিন আহমেদ ইমন ভাইকে অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৭
বোরহান বিন আহমেদ ধন্যবাদ সবাইকে।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৭
আহমাদ সা-জিদ (উদাসকবি) ভালো লাগল কাব্য ভাবনা। ভালো থাকুন ভালোবাসায় শুভ কামনা।
নিয়াজ উদ্দিন সুমন শুভ কামনা কবি, হোক না আরো নতুন কবিতার ছবি....

০৭ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬