গান-৪

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

মুহাম্মাদ মিজানুর রহমান
  • ১৩
  • 0
  • ৯১
প্রেমের ঘাটের নাইয়া আমি
প্রেমের হাটের সওদাগর,
প্রেম পিয়াসীর সওদা লইয়া
ঘুইরা বেড়াই দেশান্তর;
দুঃখ সুখের জীবনটাতে
কত কিছু দেখলাম
দুঃখগুলান ভুইলা এবার
সুখের বানে ভাসলাম;
মনের মানুষ পাইতাম যদি
লইয়া বনাতাম সুখের ঘর,
প্রেমের ঘাটের নাইয়া আমি
প্রেমের হাটের সওদাগর,
প্রেম পিয়াসীর সওদা লইয়া
ঘুইরা বেড়াই দেশান্তর;
দারুণ পিয়াস বুকে লইয়া
প্রেম পিয়াসী কাইন্দা কয়
প্রেম জোটে না ভাগ্যে যাহার
সে যেন দোজখে রয়;
মনের মানুষ না মিলিলে
সব-ই যেন তাসের ঘর,
প্রেমের ঘাটের নাইয়া আমি
প্রেমের হাটের সওদাগর,
প্রেম পিয়াসীর সওদা লইয়া
ঘুইরা বেড়াই দেশান্তর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A প্রেম পিয়াসী আশিক সেতো--, জখমী দেলে ব্যথার ভাব।।
শিশির সিক্ত পল্লব প্রেম পিয়াসীর সওদা লইয়া ঘুইরা বেড়াই দেশান্তর; satty na ki
বিন আরফান. N/A আপনি যা লিখেছেন এটা অমূল্য, দুনিয়াতে আর কেহ তা লিখতে পারে নাই . খুব ভালো লাগল চালিয়ে যান. আপনি একদিন বড় হবেন এই প্রত্যাশায় , বিন আরফান.
Dubba গান বা কবিতা ভালই লাগলো
শিশির বিন্দু আমার তো মনে হই এইটা একটা গান...
মাহমুদা rahman এটা কি গান না কবিতা?

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬