অহেতুক

ব্যথা (জানুয়ারী ২০১৫)

শেখ শরফুদ্দীন মীম
  • ২৮
  • ১১
  • ১৫৭
সেইতো শীতের সকাল
তিন রাস্তার মোড়
চারদিকে শূন্য একা আমি
হঠাৎ ঘন কুয়াশার ভিন্নরূপ
সেই থেকে আমি মাতাল
এভাবে আর তাকাসনা প্লীজ !!

কুয়াশার চাঁদরে ঢাকা ভোর
ঘর ছেড়ে আমি বাহিরে
শীতল উষ্ণ অনুভূতিতে
চেয়ে থাকি পথ বহুদুর
নেশায় নেশায় সেই মোড়ে
এভাবে আর তাকাসনা প্লীজ !!

রাত যায় দিন আসে
পুনরাবৃত্তি হৃদয় কাঁড়ে
বৃষ্টির দিনে কোন মোড়ে
কোন হলুদ বিকেলে
চাঁদের বদলে চাঁদ আকাশে
এভাবে আর তাকাসনা প্লীজ !!

প্রেম ভাসাই কল্পনায়
আবেগের ঢেউ খেলানো ব্যস্ততায়
এলোমেলো মাতাল রাতে
এঁকে যাই তোর ছবি
কবিতায় কাব্যে নিরবে নিভৃতে
এভাবে আর তাকাসনা প্লীজ !!

নিঃশব্দে যখন মেঘেরা মিছিল ডাকে
তোর চোখ দুটি মনে করে
স্বপ্ন দেখি, আশায় বুক বাঁধি
কল্পনায় ডাক পাঠাই বৃষ্টিধারায়
ব্যথায় ব্যথিত বাস্তবতাকে ঘিরে
এভাবে আর তাকাসনা প্লীজ !!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আলমগীর হোসেন মিষ্টি প্রেমের কবিতা। ভালো লাগলো।
প্রতাপ ঘোষ এভাবে না তাকানোই উচিত। শ্রদ্ধা জানবেন।
ruma hamid ভোট দিলাম । ভালো থেকো ভাই ।
রাজু N/A খুব সুন্দর । ভালো লাগলো খুব । ভোট রইলো ।
ONIRUDDHO BULBUL আপনার আহবানে এসে কবিতা পড়লাম, ভাল লাগল। ভোটও দিলাম। ভাল থাকুন।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
চঞ্চল কুমার চমৎকার অনুভূতির কবিতা। অনেক ভালো লাগলো। শুভেচ্ছা সহ ভোট রইলো।
আপনার ভোট আনন্দের সাথে গ্রহণ করলাম। আপনাকেও অনেক শুভেচ্ছা।
শেখ শরফুদ্দীন মীম সহজ ভাষায় আমার ভাবনাটুকু উক্ত সংখ্যার উপর ফুটিয়ে তুলার চেষ্টা করেছি। এই সাইটে এটাই আমার প্রথম কবিতা। কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা সুযোগ করে দেবার জন্য এবং আমার সকল প্রাণপ্রিয় পাঠকদের আন্তরিক শ্রদ্ধা, ভালবাসা ও অভিনন্দন।

০৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী