অচেনা এক রমণী

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

সাইয়িদ রফিকুল হক
  • ১০
  • ১৪৯
সন্ধ্যা হবে হবে দুলছিলো বনের পাতা ,
মনের আনন্দে হাসছিলো গাছের পাতা!
পাখিরা যেন সব করছিলো মাতামাতি,
সবাই খুঁজছিলো মনের মতো সাথী।
পথহারা নবীন হাতড়ায় পথের দিশা,
সন্ধ্যা হবে হবে বাড়বে যেন নিশা!
জনমানবের খোঁজে হাটছিলো নবীন,
এমন সময় সে দেখতে পেলো এক গৃহ প্রাচীন!
সাহস সঞ্চারী পায়ে পায়ে এগিয়ে গেল যুবক,
হঠাৎ সে দেখলো, রমণী এক দাঁড়িয়ে নিস্পলক!
সভয়ে চমকালো নবীনযুবক, মুখে নাই কথা ,
বেলা যে ডুবে যায়,বুকে তার বাড়ে ব্যথা।
সেই রমণী যেন হঠাৎ একটু হাসলো তাকে দেখে,
হাতের ইশারায় নবীন যুবককে কাছে নিলো ডেকে।
মানবীয় হাসিতে পথহারা নবীব ফিরে পেলো স্বস্তি,
হঠাৎ তার মনে জাগলো যেন ভালোবাসার প্রশস্তি!
মনে তার খটকা, ভঁয় ভঁয় ভাব,তবু সাহস করে
নবীন যুবকটা এগিয়ে যায় অচেনা এক রমণীর কাছে,
আর গভীরভাবে বারেবারে তাকিয়ে দেখলো সে যে
ওই রম্য অচেনা রমণীর চোখে কী এক জাদু আছে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নুরুন নাহার লিলিয়ান পাখিরা যেন সব করছিলো মাতামাতি, সবাই খুঁজছিলো মনের মতো সাথী। পথহারা নবীন হাতড়ায় পথের দিশা, সন্ধ্যা হবে হবে বাড়বে যেন নিশা! ...।ভাল লাগল । লেখকের জন্য শুভ কামনা রইল ।
অপর্ণা সেন ভালো হয়েছে দাদা। শুভকামনা রইলো।
ভগবান গণেশ খুব রোম্যান্টিক। ভালোলাগা রেখে যাচ্ছি।
আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক অনেক সুন্দর হয়েছে। ভালোলাগা রইলো।
মোঃ নুরেআলম সিদ্দিকী রমণীর জাদুটা বের করতে পারলে কবিতা সার্থক হত। শুভকামনা....
ঠিকই বলেছেন ভাই। কিন্তু শর্ত যে ২০লাইনে শেষ করতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" ছন্দের সুন্দর আঙ্গিকে লেখা দারুণ কবিতা।ভাল লেগেছে রফিক ভাই।শুভ কামনা পছন্দ আর ভোট রইল।আসবেন আমার পাতায়।
অনেক খুশি হলাম বন্ধু। আর সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা। আর আপনার পাতায় যাচ্ছি।
ম নি র মো হা ম্ম দ সেই রমণী যেন হঠাৎ একটু হাসলো তাকে দেখে, হাতের ইশারায় নবীন যুবককে কাছে নিলো ডেকে। মানবীয় হাসিতে পথহারা নবীব ফিরে পেলো স্বস্তি, হঠাৎ তার মনে জাগলো যেন ভালোবাসার প্রশস্তি!...।কবিতা খুবই ভালো লেগেছে ,আসবেন আমার কবিতার পাতায় আমন্ত্রণ!
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক-অনেক ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে রইলো শুভেচ্ছা অফুরান। আপনার পাতায় যাবো।
মামুনুর রশীদ ভূঁইয়া ওই রম্য অচেনা রমণীর চোখে কী এক জাদু আছে!... আমিতো বলি আপনার কবিতায় জাদু আছে। ভালো লাগল। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। আসবেন আমার গল্প ও কবিতার পাতায়।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৮
খুব খুশি হলাম বন্ধু। সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।
বালোক মুসাফির সহজ সরল সাবলীল কবিতা। ভাল লাগল। শুভ কামনা আগামী দিনের।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক-অনেক ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে রইলো শুভকামনা।
মোঃ মোখলেছুর রহমান সহজ ভাষায় অন্তানুপ্রাসে কবিতা,প্রথম ৬ লাইন থেকে পরের লাইন গুলোতে মাত্রা বেশি মনে হল,হয়তোবা সেভাবেই লেখা হয়েছে।ভাল থাকবেন।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৮
আপনাকে অশেষ ধন্যবাদ। সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা। আর বন্ধু মূলপর্বে মাত্রা তো বেশি হওয়ার কথা নয়। এটি ৭মাত্রার মাত্রাবৃত্তছন্দের কবিতা।

০৭ জুলাই - ২০১৬ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬