রসকলি রমণী

কোমল (এপ্রিল ২০১৮)

জয় শর্মা (আকিঞ্চন)
  • ৩৭৯
যদি বলি তুমি অতিশয় রমণীয়, সুরম্য!
ভুল হবে না জানি। তবু মাঝেমাঝে মনে হয় কঠোর,
আমি ব্যস্ততা সরিয়ে ক্রমশ বেড়ে উঠি
কত উন্মাদ হয়ে প্রায়শই তোমাকে বুঝতে চেষ্টা করি।
কিন্তু সবকিছু যেন অভিনয়ের মতো হয়ে উঠে।
সূর্যাস্ত হয়েছিল দিন শেষের আগেই,
এখনো ভেবে পাইনি ওটা সূর্যাস্ত নাকি সূর্যগ্রহণ!
সে যায় হোক, আমি এখনো দু'হাত বাড়ায়ে
খুঁজে বেড়াই তোমায় প্রিয় রসকলি রমণী।
কিন্তু বিচ্ছিরি আঁধার তোমাকে খুঁজে পেতে দেয় না।
একসময় তুমি আলো হয়ে পাশে ছিলে বলে এই অন্ধকার
কোনোদিন আমায় গ্রাস করতে পারে নি।
সুযোগ দাও ভুল শুধরে নেওয়ার সময় হয়েছে,
তুমি তাকিয়ে দেখো, কতটা মরে-মরে বেঁচে আছি।
অন্ধকার যেন তোমায় লুকিয়ে রেখেছে, খোঁজে আমি...
মিনতি করি, পথ তুমি দেখিয়ে দাও ওহে নিঠুর আঁধার!
সে আলো আমার একমাত্র রসকলি রমণী,
যে আলোর শরীর ঘিরেছ কেড়েছ যার অধিকার!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু রমণী যদি আলো হয়ে পাশে থাকে তবে দুঃখ কষ্ট থাকে না। কিন্তু রমণী যদি চলে যায় তবে বেদনার অন্ধকার সত্যিই গ্রাস করে। অনেক ভাল লাগল। শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" সুন্দর ভাবনা।দারুণ কবিতা।শুভ কামনা পছন্দ আর ভোট রইল।আমার কবিতার পাতায় আমন্ত্রণ জানিয়ে গেলাম। আসবেন আমার পাতায়।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z তাকে বুঝার চেষ্টা অব্যাহত থাকুক... ভাল লেগেছে জয় ‍দা, শুভকামনা , ভোট আর আমন্ত্রণ রইল।
মাহ্ফুজা নাহার তুলি ভালো লেগেছে কবিতাখানি...তাই ভোট দিলাম আর সাথে রইলো অফুরন্ত শুভেচ্ছা।আমার কবিতার পাতায় আমন্ত্রন রইল।
সালসাবিলা নকি ভালো লেগেছে আপনার কবিতাটি। আমার কবিতায় আমন্ত্রণ রইল।
সাদিক ইসলাম ভালো লাগলো রোমান্টিকতা। চালিয়ে যান। অনেক শুভ কামনা। কবিতা গল্পে আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী কিন্তু সবকিছু যেন অভিনয়ের মতো হয়ে উঠে। সূর্যাস্ত হয়েছিল দিন শেষের আগেই, এখনো ভেবে পাইনি ওটা সূর্যাস্ত নাকি সূর্যগ্রহণ! সে যায় হোক, আমি এখনো দু'হাত বাড়ায়ে খুঁজে বেড়াই তোমায় প্রিয় রসকলি রমণী। সুন্দর লিখেছেন। তবে বাড়ায় মনে হয় বাড়িয়ে হবে। শুভকামনা নিরন্তর কবি
ধন্যবাদ প্রিয়! হ্যাঁ, শব্দটি বাড়িয়ে হবে।...
ম নি র মো হা ম্ম দ সাহিত্যবোধ ভালো লাগলো।।আমন্ত্রণ রইল আমার কবিতার পাতায়! আপনার মন্তব্য আর ভালবাসা দিয়ে যাবেন।।

১৩ ফেব্রুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী