সমাপ্তির জন্য আমাকে আর বসে থাকতে হলোনা নিঃশব্দচারিনী সে নিঃশব্দে এসে জীবনের সব লেনদেন নিজের মত করে চুকিয়ে গেছে আমার জন্য রেখে গেছে কবিতার শেষ লাইনটুকু।
আমাকে আমার মধ্যে একাকী ফেলে ধূলি ধূসরিত পথ ছেড়ে সে এখন প্যারিস রোডে নিঃশব্দচারিনী সে নিঃশব্দে এসে ফিরে গেছে যেতে যেতে রেখে গেছে কিছু পদচিহ্ন।
কবিতার শেষ লাইনটুকুও লিখতে বাকি নেই আর জীবনের কবিতাটা লিখতে গিয়ে আজ ফুরিয়ে গেছে কলমের কালি এবং ডায়রির পাতা চোখের সামনে আবছা হয়ে আসছে নিঃশব্দচারিনীর মুখ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।