গভীরতা বিষয়ক

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

দীপঙ্কর গোস্বামী
মোট ভোট ১১ প্রাপ্ত পয়েন্ট ৫.৪
  • ১০
  • ৫৬
আলোচনা জমে উঠেছিল বিতর্কসভায়
কে কতটা ডুবুরি হতে পারে
ছুঁয়ে আসতে পারে গভীরতার শেষ।

জ্ঞান বলল- আমার এবং নদীর গভীরতা
কখনোই মাপতে পারে না একই ডুবুরি,
মন বলল-মনের দেওয়া-নেওয়ার গভীরতা মাপতেও লাগে দুজন।

হৃদয় ও সম্পর্ক এ কথা শুনে কী ভাবল কে জানে
ছুটে পালাল ভালবাসার ঘরে
চোখের গভীর দৃষ্টিতে যেখানে বুকে বুকে উঠেছে ঝড়
বন্ধুত্বের প্রগাঢ় আকর্ষণে সত্ত্বায় ডুবে গেছে সত্ত্বা
স্নেহ,মায়া, মমতা, প্রেম, বিবেক এবং পবিত্রতার ছত্রছায়ায়
ভাবনা ও কল্পনার আলোয় খেলছে চৈতন্য।

ভালবাসা বলল- হৃদয়,সম্পর্ক এবং ভালবাসার গভীরতা
কেউ কখনও মাপতে পারেনি,পারবেও না !

গভীর শ্বাস নিয়ে তা ভাবতে ভাবতে বুঁদ হয়ে গেল বোধ অনন্ত গভীরতায়
আমি পৃথিবীর কাঁধে মাথা রাখলাম
পৃথিবী আমার কাঁধে
আমাদের ঘিরে ধরল নির্জনতা, গভীর ঘুম !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) কবিতাটা অসম্ভব ভালো লাগছে। অভিনন্দন ।
এশরার লতিফ অভিনন্দন আপনাকে.
তৌহিদুর রহমান বেশ ভাল লিখেছে। পড়ে ভাল লাগল।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন, please...
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০১৫
মিলন বনিক ভিন্ন মাত্রার অপূর্ব নান্দনিক কবিতা....ভালো লাগলো...
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ গভীর আবেগে মুগ্ধতা ছড়িয়ে গেল ! খুব ভাল লাগল ।
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১৫
আবুল বাসার সুন্দর লিখেছেন।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।পাতায় আমন্ত্রণ রইল।
গোবিন্দ বীন ভালবাসা বলল- হৃদয়,সম্পর্ক এবং ভালবাসার গভীরতা কেউ কখনও মাপতে পারেনি,পারবেও না ! ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন ভালবাসা বলল- হৃদয়,সম্পর্ক এবং ভালবাসার গভীরতা কেউ কখনও মাপতে পারেনি,পারবেও না ! ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
মোকসেদুল ইসলাম বেশ সুন্দর। আমারটি পাঠ করার আমন্ত্রণ রইল
দীপঙ্কর বেরা বেশ কাব্যিক বক্তব্য । ভাল লাগল ।

২০ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ২১ টি

সমন্বিত স্কোর

৫.৪

বিচারক স্কোরঃ ৩.২ / ৭.০ পাঠক স্কোরঃ ২.২ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী