চাকরি চাই, চাকরি চাই চাকরি যে কোথা পাই? গাড়িটা হয়ে গেছে আমার দু'পায়ার উপর নির্ভর চাকরিটা যে বড়ই দরকার।
পকেটে নেতানো একটা দু'টাকা হাতে ধুলোজমা জ্ঞানার্জনের বস্তা। এই দুয়ার, সেই দুয়ার করে কত অফিসেই না নাড়িয়ে কড়া। মাথা নুয়ে কত দারোয়ানকে বলেছি স্যারঃ চাকরিটা যে বড়ই দরকার।
রাস্তা যখন ক্লান্ত, পাইনা এক ফোঁটা জল ভাবি, এটাকি বাবার হোটেলের অন্নধংসের ফল। ভালোই ছিল সেই দিনগুলো, ভাবনাহীন জীবন মাথার উপর ছাতা, লইন সরাইয়া যখন। তারপর থেকে একটাই কথা আমার চাকরিটা যে বড়ই দরকার।
প্রাচীরের উপর মাথা পিটাই আর ভাবি, চাকরীটা যে কোথা পাই? রাস্তার দেয়ালে টাঙানো পোস্টার চাকরিটা যে বড়ই দরকার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্
আমাদের ছেলে-মেয়েদের এখন আর চাকরির পিছনে না দৌড়ে বরং এমন কিচু করার জন্য চেষ্টা করা উচিৎ যেন সেই আরও দু’চার জনকে চাকরি দিতে পারে । অবশ্যই কবিতাটা ভাল হযেছে । তাই ভোট রেখে গেলাম ।
ক্যায়স
প্রাচীরের উপর মাথা পিটাই
আর ভাবি, চাকরীটা যে কোথা পাই?
রাস্তার দেয়ালে টাঙানো পোস্টার
চাকরিটা যে বড়ই দরকার। ঠিকই বলেছেন কবি এটা বর্তমানে আমাদের অন্যতম জাতীয় সমস্যা। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোলাগা রেখে গেলাম। আমার কবিতায় আমন্ত্রন রইল ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।