যৌবন

ভয় (এপ্রিল ২০১৫)

মুন্না বড়ুয়া
  • ১০
  • ২৮
সব প্রসংশা যৌবনতার বার্ধক্যের নয়
যৌবনে তার সাহসপূর্ণ বার্ধক্যে ভয়
যৌবনতা চিত্তে তার কর্মে বিহঃপ্রকাশ
বয়সে কেউ বার্ধক্য নয় হীনতার দাস।

আকাশ ছোয়া গিরি দেখে
শঙ্কায় যে পরল
তার জন্য এভারেস্ট নয়
ঘরের কোণটা সাঁজল।

শঙ্কাহীন উদ্যমতা চিত্তে যার বল
ভীতিযুক্ত চিত্তে নিয়ে পিছু হেটে চল
এই ধরণী মুষ্টিবদ্ধ প্রাণে শক্তি যার
সর্বস্তরে সফলতার জয়ধ্বনী তার।

ভীতি নিয়ে সফল নয় সর্বাশক্তি ক্ষয়
বুকের তাজা সাহস দিয়ে ছিনিয়ে আন জয়
যৌবন শক্তি হৃদয়তে শঙ্কা থাকুক দূরে
প্রাণশক্তি উদয় কভু হারিয়ে না যায় ডরে।

"সৃষ্টি যত বিনাশ আছে"
জীবনের তরে মরণ
রণ মাঠের "বীরের" মত
নয় পরাজয় বরণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জুন দারুণ লিখা।ভালো লাগলো।শুভ কামনা।
F.I. JEWEL N/A # দারুন ।।
মোহাম্মদ সানাউল্লাহ্ শঙ্কাহীন উদ্যমতা চিত্তে যার বল ভীতিযুক্ত চিত্তে নিয়ে পিছু হেটে চল এই ধরণী মুষ্টিবদ্ধ প্রাণে শক্তি যার সর্বস্তরে সফলতার জয়ধ্বনী তার।-----------------------মানব সন্তান কে উজ্জীবিত করার জন্য দারুন কবিতা, খুব ভাল লাগল । ভোট রেখে গেলাম ।
ক্যায়স "সৃষ্টি যত বিনাশ আছে" জীবনের তরে মরণ রণ মাঠের "বীরের" মত নয় পরাজয় বরণ। দারুন লিখেছেন কবি । অনেক ভালোলাগা ও শুভেচ্ছা রইল সেই সাথে রইল আমার পাতায় আমন্ত্রন ।
নাসরিন চৌধুরী ভাল লিখেছেন --কিছু বানান ছূটে গেছে বিষয়টা খেয়াল রাখবেন। সৃষ্টি যত বিনাশ আছে" জীবনের তরে মরণ রণ মাঠের "বীরের" মত নয় পরাজয় বরণ।---
এস আহমেদ লিটন অনেক সুন্দর! ধন্যবাদ!
শামীম খান কবিতার মুল থিম হোল লড়াকু মনোভাব , সাধুবাদ । ভয়কে জয় করে এগিয়ে চলতে উদ্বুদ্ধ করেছেন । ভাল লেগেছে । শুভ কামনা রইল ।
আখতারুজ্জামান সোহাগ "সৃষ্টি যত বিনাশ আছে" জীবনের তরে মরণ রণ মাঠের "বীরের" মত নয় পরাজয় বরণ। দারুণ বলেছেন। শুভকামনা কবি।
এমএআর শায়েল প্রসংশা, বানানটি এভাবে প্রশংসা। এটা বাদ দিলে দারুণ হয়েছে। শুভ কামনা রইল। আপনাকে আমার লেখ-গল্প ‘সে কেন এমন করল’ পড়ে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করছি।
ধন্যবাদ এইবার কাজের জন্য কবিতার উপর তেমন নজর দিতে পারিনি। কবিতা জমা দেয়ার শেষ তারিখ ২৫ এ মার্চ রাত ৯-১০ টার সময় কবিতা জমা দিয়েছি। আবারও ধন্যবাদ বানান সংশোধন করে দেয়ার জন্য। কিন্তু ঐ বানানটি ছাড়াও ইউনিজয়ে লিখতে গিয়ে আমার কবিতার ৩ৃয় লাইনের "বহিপ্রকাশ" বানানটি ও ভুল হয়ে গিয়েছে।
Tumpa Broken Angel সৃষ্টি যত বিনাশ আছে" জীবনের তরে মরণ রণ মাঠের "বীরের" মত নয় পরাজয় বরণ। চমৎকার। আশা জাগানিয়া কবিতা।
প্রেরণা দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

৩১ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬