তোমার চোখের তারায় দেখেছি আমি আমার মনের স্বপ্ন শত। তোমায় পেয়ে জ়েনেছি আমি ভালবাসার গভীরতা কত। তোমার মনের গভীরতাতে পেয়েছি আমি নিজকে খুজে। আমায় কত ভালবাস তা আমিও কিছু নিয়েছি বুঝে। তোমার সকল পরশে আমি, পেয়েছি প্রেমের উষ্ণতা। প্রাণের চেয়েও বেশি ভালবাসি তোমায় তুমি কি প্রিয়া বুঝেছ তা। তুমি আমার রাগ-রাগীনী প্রাণেরও আপন। তোমার সকল মিষ্টি কথায় জুড়ায় আমার মন। মৃত্যুর গভীর আলিংগনে যতদিন না যায় প্রাণ। স্বার্থত্যাগী ভালবাসা করবো তোমায় দান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।