এই নবনী, শুনছো?হ্যাঁ তোমাকেই বলছি, চিনতে পেরেছ তো, নাকি বেমালুম ভুলে গেছো... অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে জবাব এলো,"হুম চিনেছি, ভুলে যাবার তো কিছু নেই "
একরাশ স্মৃতি এসে ভর করলো মনের জানালায় সেই পুরনো দিনগুলোর কথা,ক্লাস ফাকি দিয়ে সিনেমা দেখতে যাওয়া দুপুরবেলা ৩ টা পরোটা আর অল্প একটু ভাজি ভাগাভাগি করে খাওয়া পড়ন্ত বিকেলে পুকুরপাড়ে বসে সূর্যাস্ত দেখা,কিছু সুখ দুঃখের গল্প অথবা নিশ্চুপ থেকে মনে মনে কথা বলার আপ্রাণ চেষ্টা সবকিছু ছেড়ে হটাৎ একদিন হারিয়ে যাওয়া ব্যস্ত, প্রাণহীন জীবনে জোর করে অভ্যস্ত হয়ে যাওয়ার বৃথা চেষ্টা শুধু কিছু সুখস্মৃতি নিয়ে বেঁচে থাকা...
"বিয়ে করেছো?নাকি এখনও ভবঘুরের মতোই আছো?" "কাওকেই তো পেলামনা তোমার মতো" হাসিমুখে জবাব দিলাম তাকে "তুমি করেছো নাকি?দাওয়াত তো দিলেনা" " তোমার মতো যে পেলামনা কাওকে" কাঁপা গলায় উত্তর দিলো সে "এখনও সেই আগের মতোই আছো,সেই চুল সেই লাল টিপ, একটুও বদলাওনি..." "তুমি কি বদলে গেছো?"
এর তো কোনও উত্তর নেই আমার কাছে!! তার ছলছল দৃষ্টি বুকে শেলের মতো বিঁধছে আমার বুকে সেই পুরনো খেলা... কিছু না বলেও অনেক কিছু বলে ফেলার চেষ্টা কিছু জিনিস হয়তো কখনোই বদলায়না... শুধু জীবনটাই বদলে যায়...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ শরফুদ্দীন মীম
জীবনটাই বদলায়। শুভকামনা রইল। আমার ছোট্ট লিখাটুকু সময় করে পড়বেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।