শুধু ভালোবেসেই কি পাওয়া যায় মনে অনাবিল সুখ? স্পর্শ আর সান্নিধ্য না পেলে মনকে বোঝানো কঠিন। তোমাকে ভালোবাসি তাই তোমার স্পর্শে পুলোকিত হতে চাই এই মন। মাঝে-মাঝে মনে হয় তুমি ওই দূর পাহাড়ে মিশে যাওয়া সুনীল আকাশ যাকে স্পর্শ করতে গেলে আরও যোজন-যোজন দূরে সরে যায়। শুধু ভালোবেসেই মনকে বোঝায় সব কিছু স্পর্শ আর সান্নিধ্যে আসে না। বুঝি তুমিও ওই দূরের দিগন্তের মতই তোমার স্পর্শ আর সান্নিধ্য শুধু মনেরই কল্পনাতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।