এক পশলা বৃষ্টির পর কাক ডাকা বিকেলে লাজুক-রোদ মাখা আকাশে চোখ দুটি মেলে চেয়ে থাকি রামধনুর আশায়। স্বপ্ন দেখব বলে তন্দ্রায় থাকি চোখ বুঁজে গভীর ঘুমে আমি স্বপ্নদের পাব না খুঁজে তন্দ্রায় শুধু স্বপ্নের সন্ধান চাই। সাদা -কালো ঝাপসা ছবির এলবামে যখন দু'এক ফোটা বৃষ্টির ধারা নামে দিগন্তে রামধনু স্পষ্ট দেখা যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শামীম খান
বেশ গুছিয়ে লিখেছেন অমরনাথ । আর একটু বড় হতে পারতো । যা হোক যতটা হয়েছে কম নয় । লেখা অব্যহত থাকুক । শুভ কামনা জানবেন ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।