জীবন যখন সুখের মাশুক, সকলই যখন আনন্দময়, অনিবার্যতা তখন এড়িয়ে যায় জীবনের সত্য আর গভীরতা ।
আমার আমিকে প্রশ্ন করিনি কোনদিন কী আমার পরিচয় ! কখনও জাগেনি মনে জানবার অভিলাষ !
দেখেছি মাথার উপর বিশাল আকাশ তারা ভরা রাতে খুঁজেছি পূর্ণিমা চাঁদ, প্রচন্ড উত্তাপের যন্ত্রণা মাড়িয়ে এক পশলা বৃষ্টির শেষে দেখেছি হৃদয় মোহিনী রঙধনুর বাহারী প্রকাশ !
জননীর মুখখানা শেষ বার দেখেও বুঝিনি জীবন টা অনিঃশেষ নয়, ভেবেছি ভালবাসায় বুঝি অখন্ড অবকাশ !
আমার ভেতরের আমিটা বড় অশান্ত আজ জীবনের গভীরে পেতে চায় অনন্তের গভীরতার সন্ধ্যান, খুঁজে পেতে চায় জীবনের সত্যটা ! যেখানে নেই অনিশ্চিত জীবনের অভিশাপ অথবা নেই অবিরাম প্রশান্তির নিঃশ্বাস ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।