“ভন্ড মানুষ অন্ধ”

অন্ধ (মার্চ ২০১৮)

মনির হোসেন মমি
  • ১২
চোখঁ কান সবি আছে
তবুও সে অন্ধ!
বিবেক চোখঁ বন্ধ রেখে
আছে যত সমাজপতি ভন্ড!।

করেন নাই এমন কাজ যে এ দুনিয়ায় নাই
লাভের বেলায় ষোল আনা তার যে চাই,চাই!
ভূখে মরে মরুক ভূভুক্ষেরা
দেখার চোখঁ যে কারো সনে নাই।

আছে সমাজে কত শত রাতের অতিথী
দিবালোকে ঘুমের ঘরে অন্ধ সাজেঁ,
রাতের গভীরতায় চোখঁ মেলে দেখে
অন্ধ ভক্ত কত শত শত বাবার মাইজভান্ডারীতে।

তুমি করলে সবিই হালাল
আমি করলেই ভয় পাপে!,
রঙ্গ সাজোঁ নস্বর দুনিয়ায়
বৃথাই তুমি করলে বড়াই!এ অন্ধের জামানায়।

দেহ ভান্ডার বলবে কথা করবে নালিশ খোদায়
মুখ বলবে,
বাছেনি কিছু ভক্ষণে কি হালাল কি হারাম
হাত বলবে,
করিয়েছে আমায় দু’আঙ্গুলের কারবার!
চোখ বলবে,
যা দেখার কথা নয় তাই দেখেছে
ক্ষমতার অন্ধে মোহ হয়ে নীতি কথাকে ঠকিয়েছে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A চমৎকার কবিতা... আরও ভালো ভালো কবিতা পড়ার প্রত্যাশায় শুভকামনা।
Shahadat Hossen ভালো লিখেছেন,,চমৎকার এক কবিতা
মামুনুর রশীদ ভূঁইয়া গত পর্বে লিখেছেন বহুরপী রমণী; আর এ পর্বে এ যেনো বহুরূপী ভন্ড অন্ধ মানুষ। ভালো লাগছে দেখে যে আপনি নিয়মিত এখানে লিখছেন। ভিন্ন স্বাদের কবিতাটি আমার বেশ ভালো লেগেছে; পাঠকদেরও ভালো লাগবে। পছন্দ, ভোট ও শুভকামনা রইল কবি। আসবেন আমার গল্প ও কবিতার পাতায়। দোয়া করবেন।
ম নি র মো হা ম্ম দ ভালো লাগলো কবিতা ...যখন সময় হবে আমার কবিতার পাতায় একবার ঘুরে যাবেন ,আপনাদের মন্তব্য আমার আগামীর লেখনী!
মোঃ নুরেআলম সিদ্দিকী প্রতিবাদের হাতছানি, বেশ ভালো লাগলো কবিতা
সাদিক ইসলাম ভালো লাগলো থিমের সাথে আমার কবিতা গল্পের থিমের মিল আছে। শুভ কামনা।

২০ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী