আজ সারাদিন বৃষ্টি ঝরছে তার বুকে, কখনো বেদনা মাখানো হাসির সাথে ঝরে পড়ছে চারদিকে। কখনো উদাস চোখ হারিয়ে যাচ্ছে নিজের খোঁজে দিগন্তটাতে, আজ সারাদিন বেদনা মাখানো হাসি হাসছে মুখ ফুটে। দিনের আলোটা হারিয়ে যাচ্ছে তার দুঃখে, আশার সমাধি ঘটবে আবার এই রাতে। হারানো কথা ভেসে উঠবে মনের জালেতে, সময়ের সাথে এসে জুটবে এই রাতে। আজ সারাদিন বেদনা মাখানো সুর তুলছে তার বুকে, কখনো শুকনো হাসি এড়িয়ে যাচ্ছে দুঃখটাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।